এক্সপ্লোর

Sikkim Avalanche: সিকিমে তুষারধসের কবলে পড়ে পরপর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

আনন্দের মুহূর্ত নিমেষে বদলে গেল দুঃস্বপ্নে। অনুমতি ছাড়াই এগিয়ে যাওয়ার মাশুল গুণতে হল পর্যটকদের। সিকিমের নাথুলার কাছে তুষারধসে মৃত্য়ু হল অন্তত ৭ জনের।

কলকাতা: সিকিমে তুষারধসের (Sikkim Avalanche) কবলে পড়ে পরপর মৃত্যু। অন্তত ৭ জনের দেহ উদ্ধার। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ সেনার। শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী।

তুষারধসের কবলে পড়ে পরপর মৃত্যু: আনন্দের মুহূর্ত নিমেষে বদলে গেল দুঃস্বপ্নে। অনুমতি ছাড়াই এগিয়ে যাওয়ার মাশুল গুণতে হল পর্যটকদের। সিকিমের নাথুলার কাছে তুষারধসে মৃত্য়ু হল অন্তত ৭ জনের। বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও, এখনও অনেকের তুষারধসে আটকে থাকার আশঙ্কা। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ হঠাৎ তুষারধস নামে ১৭ মাইল এলাকায়।

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইটে লেখা হয়, “সিকিমে তুষারধসে বিপর্যস্ত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার অভিযান চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সাহায্য করা হচ্ছে। ’’


শোকপ্রকাশ করে ট্য়ুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সিকিমের মর্মান্তিক ঘটনায় ব্যথিত। তুষারধসের জেরে অনেকে প্রাণ হারিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। ’’

 

১৫ মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল পর্যটকদের। ১৭ মাইলে জলপ্রপাত দেখতে এগিয়ে যায় পর্যটকের দল। তখনই ঘটে বিপত্তি। একাধিক পর্যটককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে। বরফের তলায় চাপা পড়ে যায় পর্যটকদের গাড়িও। উদ্ধারকাজে নামে সিকিম পুলিশ ও বর্ডার রোড অর্গানাইজেশন। বেলচা দিয়ে বরফের স্তর সরিয়ে উদ্ধার করা হয় অন্তত সাড়ে তিনশো পর্যটককে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারী দলের।    

আরও পড়ুন: Anurag Thakur: ‘যা করছেন বাংলার মুখ্যমন্ত্রী, তা কি সমাজে বিভাজনের চেষ্টা নয়?' আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget