এক্সপ্লোর

Singur : সিঙ্গুরের মাটি থেকে হবে কি বড় শিল্প-ঘোষণা? প্রধানমন্ত্রীর সভার দিকে তাকিয়ে মানুষ

২০১১ সালে রাজ্য় রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর, টাটা বাংলা ছেড়েছিল! সিপিএমের সুদীর্ঘ শাসনের অবসান ঘটেছিল। মমতা বন্দ্যোপাধ্য়ায় রাইটার্স বিল্ডিংয়ের ক্ষমতায় বসেছিলেন ।

শিবাশিস মৌলিক, সিঙ্গুর : বিধানসভা ভোটের এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে কার্যত প্রচারে ঝড় তুলেছেন নরেন্দ্র মোদি। শনিবার মালদার পর রবিবার সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। ২০১১ সালে রাজ্য় রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর, টাটা বাংলা ছেড়েছিল! সিপিএমের সুদীর্ঘ শাসনের অবসান ঘটেছিল। মমতা বন্দ্যোপাধ্য়ায় রাইটার্স বিল্ডিংয়ের ক্ষমতায় বসেছিলেন । যে সিঙ্গুরে কথা ছিল শিল্প হবে, কর্মসংস্থান হবে, সেসব ঘিরে তৈরি হবে অনুসারী শিল্প। কিন্তু আদতে হয়নি কিছুই। 

তারপর হুগলি নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। রং বদলেছে বাংলার রাজনীতির ক্যানভাসে। গেরুয়া পোঁচ গাঢ় হয়েছে সবুজের পাশাপাশি। সেই সময় যে মমতার সঙ্গী ছিলেন শুভেনদু অধিকারী-মুকুল রায়রা, তাঁরাই পরে বিজেপিতে যোগ দেন। তাঁরাই সিঙ্গুর থেকে টাটাদের সরানো নিয়ে ভুল স্বীকার করেন পরিবর্তিত প্রেক্ষাপটে। এবার সেই সিঙ্গুরেই সভা করতে চলেছেন খোদ নরেন্দ্র মোদি, যখন পশ্চিমবঙ্গ-বিজেপির মূল কাণ্ডারী সেই সময় মমতার সদাসঙ্গী শুভেন্দু অধিকারী। 

দুপুর পৌনে ৩ টে নাগাদ সিঙ্গুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি। এরপর দুপুর সাড়ে ৩টেয় জনসভা করার কথা রয়েছে তাঁর। বুধবার সভাস্থল খতিয়ে দেখতে সিঙ্গুরে গিয়েছিলেন 
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বাড়ি বাড়ি ঘুরে প্রায় ২০০ কৃষকের হাতে প্রধামন্ত্রীর সভার আমন্ত্রণ পত্র তুলে দেন তিনি। আজ মোদির সভায় দর্শক আসনের সামনের সারিতে ওই কৃষকরা থাকবেন বলে জানান সুকান্ত মজুমদার।  সিঙ্গুরে দাঁড়িয়ে টাটাকে ফেরানোর আশ্বাস দেন তিনি। প্রত্যয়ের সঙ্গে সুকান্ত বলেন, ' বিজেপির সরকার আসবে। এবং এখানে শিল্প তৈরি হবে। টাটারাও ফিরবে এবং অন্যান্যরাও ফিরবে। '                 

২০২৫-এ পাঁচ-পাঁচ বার পশ্চিমবঙ্গে এসেছিলেন খোদ নরেন্দ্র মোদি। বছর শেষে রাজ্যে ঘুরে গিয়েছেন অমিত শাহ। আড়াই সপ্তাহের মাথায় ফের পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী। সঙ্গে আনলেন একগুচ্ছ প্রকল্পের উপহার।  এই সিঙ্গুর আন্দোলনের জন্যই পশ্চিমবঙ্গ থেকে কারখানা সরাতে হয়েছিল টাটাকে। ৩৪ বছরের বাম শাসনে ইতি টেনে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কি পশ্চিমবঙ্গবাসীর জন্য বিরাট কিছু ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ? প্রতীক্ষা এখন তারই।               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget