এক্সপ্লোর

Narendra Modi: 'আগে আপনি অবসর নিন,'' সৌগতর রাজ্যপালকে সরানোর আবেদনে কৌশলী বার্তা মোদির

Narendra Modi to Sougata Roy: মঙ্গলবার, অর্থমন্ত্রীর বাজেট পেশের পর, প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালকে সরানোর আবেদন করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর মজার ছলে সৌগত রায়কে কৌশলী উত্তর দিলেন নরেন্দ্র মোদি।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: এবার প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) কাছে রাজ্যপালকে সরানোর আবেদন করলেন সৌগত রায় (MP Sougata Roy)। মজার ছলে তৃণমূল সাংসদকে উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যপালকে (Governor Jagdeep Dhankhar) সরানোর জন্য, বারবার তৃণমূল (TMC) সাংসদরা আবেদন করায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর, এবার সৌগত রায়। তৃণমূল সরকারের সঙ্গে রাজ্যপালের বেনজির সংঘাতের আবহে, সোমবার জগদীপ ধনকড়কে সরানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার, অর্থমন্ত্রীর বাজেট পেশের পর, প্রধানমন্ত্রীর কাছে একই আবেদন করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর মজার ছলে সৌগত রায়কে কৌশলী উত্তর দিলেন নরেন্দ্র মোদি।

এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। বাজেট শেষ হওয়ার পর, ঘুরে ঘুরে কথা বলছিলেন। আমার সঙ্গে কুশল বিনিময় হল, তারপর আমি বললাম, তুমি রাজ্যপালকে সরিয়ে দাও, উনি বললেন, যে রাজ্যপালকে সরাব, তুমি অবসর নাও তারপর। আমি বললাম, সেটা তো হবে না, কিন্তু ও থাকলে রাজ্যের শাসনে অসুবিধে হচ্ছে। ওই একই কথা বললেন, অবসর নাও, তারপর সরাব। প্রধানমন্ত্রী কি মজার ছলে এ’কথা বললেন? নাকি, পিছনে অন্য কোনও কৌশল রয়েছে? সৌগত রায়ের কথায়, “উনি হয়তো বলতে চাইছেন, আমি যখন রাজ্যপাল হতে পারব, তখনই ওকে সরাবে।‘’ এবিষয়ে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ওঁরা জানেন না কোথায় কি বলতে হয়, কখনও সেন্ট্রাল হলে, কখনও পার্লামেন্টে বলছেন।’’

এদিকে বাগ্‍যুদ্ধে, পত্রযুদ্ধের পর রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা, সংবিধানের ধারা উল্লেখ করে, মুখ্যমন্ত্রীকে জবাব দেন রাজ্যপাল। এই অবস্থায়, রাজ্যপালকে সরানোর দাবিতে, তৃণমূল রাজ্যসভায় প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: JNM Hospital Fire: কল্যাণী জেএনএম হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন

 

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget