এক্সপ্লোর

Narendra Modi Sandeshkhali : 'আপনারাই তো মা দুর্গা', সন্দেশখালির মেয়েদের সঙ্গে মুখোমুখি কথা মোদির, কী আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী ?

Modi Talks To Sandeshkhali Women : এবার সন্দেশখালির মেয়েদের কথা সরাসরি শুনলেন প্রধানমন্ত্রী। হাত জোড় করে করলেন প্রণাম। বললেন, আপনারাই তো মা দুর্গা।  

শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় , সমীরণ পাল, বারাসাত : ' মা বোনেদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে ' - বারাসাতের মঞ্চ থেকে সন্দেশখালির ( Sandeshkhali ) মেয়েদের পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদি ( Narendra Modi )। অশান্তির সন্দেশখালিতে ছুটে গিয়েছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বারবার সন্দেশখালির মেয়েদের কাছে পৌঁছতে চেয়েছে বিজেপি নেত্রীবৃন্দ। এবার সন্দেশখালির মেয়েদের কথা সরাসরি শুনলেন প্রধানমন্ত্রী। হাত জোড় করে করলেন প্রণাম। বললেন, আপনারাই তো মা দুর্গা।  

কৃষ্ণনগরের সভাতেও সন্দেশখালির মহিলাদের দুর্গা বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। এবার সামনাসামনিই সন্দেশখালির মেয়েদের মা দুর্গা বললেন তিনি। বিশ্ব নারী দিবসের প্রাক্কালে মোদির সভায় সেই কয়েকজন মহিলা ত্রিশূল নিয়ে বারাসাতে মোদির সভায় হাজির হন।  মাসদুয়েক ধরেই অশান্ত সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে সেখানে বারবার নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই আবহে বুধবার  বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যাওয়ার উদ্য়োগ নেয় বিজেপি। সন্দেশখালি থেকে নৌকায় চড়ে ধামাখালি পৌঁছন মহিলারা। এরপর বাসে চড়ে বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় যান তাঁরা। সেখানে গিয়ে বিজেপির উদ্যোগে সাক্ষাৎও হয় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে।  

অনেকেই এগিয়ে যান প্রধানমন্ত্রীকে নমস্কার করার জন্য। কিন্তু তিনি বলেন, ' আমারই উচিত আপনাদের নমস্কার করা। আপনারাই তো মা দুর্গা '। সন্দেশখালির মহিলাদের প্রতিনিধিরাই জানালেন, তাঁরা সব অভিযোগ খুলে বলেছেন প্রধানমন্ত্রীকে। তিনিও শুনেছেন সব কথা। সন্দেশখালির মহিলারা জানিয়েছেন, এখনও সেখানে অশান্তির পরিবেশ অব্যাহত। এখনও আতঙ্কে মানুষ। সন্দেশ খালির এক মহিলা এবিপি আনন্দকে জানালেন,  'আমরা বলেছি স্যর, আমাদের রাজ্য পুলিশের ওপর কোনও আস্থা নেই। উনি বলেছেন, আমরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেব।' 

প্রধানমন্ত্রীর সঙ্গে বসে, সন্দেশখালির মহিলাদের কথা নোটও রাখেন একজন। ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। অভয় দেন তাঁদের। বুধবার বারাসাতের সভায় আগাগোড়া নারীশক্তির জয়গান করেন প্রধানমন্ত্রী। বারবার তাঁর মুখে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ। তিনি বলেন, ' নারীশক্তির উপর অত্যাচার ঘোর পাপ, সন্দেশখালিতে যা হয়েছে, মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে' । দুয়ারে লোকসভা ভোট, তার আগে নারী-নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করে, তৃণমূলের বিরুদ্ধে রাজ্যজুড়ে লড়াইয়ের দিক নির্দেশ করে দিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন :                                    

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget