এক্সপ্লোর

Narendra Modi At West Bengal : কাল আবার বাংলায় প্রধানমন্ত্রী, সারাদিনের কর্মসূচি এক নজরে

Narendra Modi Cooch Behar Rally : সাম্প্রতিক কালে বারবার নিশীথ-উদয়ন গোষ্ঠীর মধ্যে সংঘাত প্রকট হয়েছে। উত্তপ্ত হয়েছে কোচবিহার। এবার সেই আবহেই নিশীথের সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী

শিবাশিস মৌলিক, কলকাতা : আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাত, শিলিগুড়িতে সভা করে দিয়েছেন আগেই। আবার লোকসভা ভোটের আগে বাংলায় এলেন প্রধানমন্ত্রী। এবার তাঁর প্রথম সভা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ( Nisith Pramanik ) কেন্দ্র থেকে। সাম্প্রতিক কালে বারবার নিশীথ-উদয়ন গোষ্ঠীর মধ্যে সংঘাত প্রকট হয়েছে। উত্তপ্ত হয়েছে কোচবিহার। এবার সেই আবহেই নিশীথের সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী ( PM Modi ) । 

প্রধানমন্ত্রীর সারাদিনের সূচি 
বৃহস্পতিবার কোচবিহার থেকে বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাইভোল্টেজ কেন্দ্র । শুক্রবার বিকেল সাড়ে চারটেয় কোচবিহার শহরের রাসমেলা ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদি, এখনও পর্যন্ত যা খবর, তাতে প্রথমে হাসিমারা এয়ারবেসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। আবহাওয়া ভাল থাকলে সেখান থেকেই কপ্টারে তাঁর কোচবিহার শহরে পৌঁছনোর কথা আছে তাঁর। BJP সূত্রে খবর, ভোটের আগে বাংলায় এই নিয়ে ৯ দিনে চারটি সভা করছেন প্রধানমন্ত্রী।  

মোদির টার্গেট ও কোচবিহারের রাজনীতি 
এর আগের সভাগুলি থেকে শুধু  সমর্থনের আবেদন নয়, মানুষের কাছে বা কর্মীদের একেবারে সংখ্যা উল্লেখ করে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন নরেন্দ্র মোদি। বঙ্গ শিবিরকে ৪২-এ ৪২ এর টার্গেট বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এখনও পর্যন্ত বিজেপি ৪২ টি আসনের প্রার্থীর নামই দিতে পারেনি বিজেপি। তবে বেশির ভাগ আসনের প্রার্থীর নামই এখন ঘোষিত। কিছু কিছু জায়গায় বিজেপিরই  অন্দরে প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষের খবরও এসেছে। প্রথম দফায় বাংলার ২০ জন প্রার্থীর তালিকাতেই ছিল নিশীথ প্রামাণিকের নাম। জেলার লোসকসভা আসনে প্রার্থী ঘোষণা হতেই, বেসুরো হন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বলেন, 'রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি।' কোচবিহারে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই এমন কথা শোনা যায় তাঁর কথায় । তাই কোচবিহার কেন্দ্রে মোদির সভা করা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

আগের লোকসভা নির্বাচনগুলির ফল 
২০১৪-র লোকসভা ভোটে ফরওয়ার্ড ব্লকের দীপককুমার রায়কে ৮৭ হাজার ১০৬ ভোটে হারান তৃণমূলের রেণুকা সিংহ। তৃণমূল সাংসদ রেণুকা সিংহের আকষ্মিক মৃত্যুর কারণে ২০১৬ সালে কোচবিহার লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়। সেই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির হেমচন্দ্র বর্মনকে ৪ লক্ষ ১৩ হাজার ২৪১ ভোটে হারান তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। এরপর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কোচবিহারে খেলা ঘুরিয়ে দেয়
বিজেপি। তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর চেয়ে ৫২ হাজারের কিছু বেশি ভোট পেয়ে সাংসদ হন বিজেপির নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদও পান তিনি। এবার দেখার, মোদির প্রচারসভা পদ্মের ভাঁড়াড়ে জোয়ার আনতে পারে কি না ।  

 

আরও পড়ুন :

আজ শীতলা অষ্টমী, কতক্ষণ পুজো দেওয়া যাবে? কেন বাসি খাবারই খেতে হন আজ? জানুন ব্রতকথা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget