এক্সপ্লোর

Narendra Modi In West Bengal : আজ দুর্গাপুরে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, দলের সামনে রাখবেন বড় টার্গেট?

 PM Modi hits out at TMC : বাংলার মাটিতে পা রাখার আগেই তৃণমূল কংগ্রেসের উদ্দেশে তোপ দেগে তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন নরেন্দ্র মোদি।  

পাখির চোখ ২৬। বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। কোমর বেঁধে প্রচার যুদ্ধে নেমেছে যুযুধানেরা। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন উপলক্ষ্যে মহাসমাবেশ। তার আগে আজ, শুক্রবার বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরে জোড়া সভা তাঁর। তুমুল তৎপরতা বঙ্গ বিজেপি শিবিরে। 

শুক্রবার দুপুর ২ টো ৩৫-এ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে প্রায় ১৬ কিলোমিটার দূরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন তিনি। সেখানে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি।

এদিকে, মোদির সভার আগেই তৃণমূল কংগ্রেসকে  ছাব্বিশের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, '২০১৬-তে ৩ আসন, ২১-এ ৭৭ আসন, ২৬-এ ১৭৭ আসন'। অর্থাৎ আগামী বিধানসভা ভোটে নিজের দলের সামনেই ১৭৭ আসনের টার্গেট রাখলেন বিরোধী দলনেতা। বাংলার মাটিতে পা রাখার আগেই তৃণমূল কংগ্রেসের উদ্দেশে তোপ দেগে তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন নরেন্দ্র মোদিও।  

শুক্রবার  দুর্গাপুরে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন তিনি। সে-কথা জানিয়েই করেছেন পোস্ট। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বঙ্গের মানুষ অনেক আশা নিয়ে এবার বিজেপির দিকে তাকিয়ে আছেন এবং তাঁরা নিশ্চিত যে একমাত্র বিজেপি-ই পারবে উন্নয়ন করতে। এই বলে মানুষকে তাঁর সভায় যোগ দিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 
তিনি আরও লিখেছেন,  পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছতে তিনি উদগ্রীব ।  দুর্গাপুরে তিনি তেল, গ্যাস, বিদ্যুৎ, রেল এবং সড়ক সহ বিভিন্ন ক্ষেত্রের  বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন। মোট ৫০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন, জানিয়েছেন প্রধানমন্ত্রী।  

অন্যদিকে সভার যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুরের পলাশডিহায় বাড়ি বাড়ি কার্ড বিলি করেন বিজেপির নব নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী - লেখা সেই আমন্ত্রণপত্রে। তাহলে কি আমন্ত্রণে বাঙালি আবেগে শান দিয়েই মন জিততে চাইছে বিজেপি ? এদিকে বুধবারই বাঙালি অস্মিতাকে সামনে রেখে পথে নামেন মমতা বন্দ্য়োপাধ্যায়।  তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। এবার পাল্টা নরেন্দ্র মোদি কী বলেন, সেদিকেই নজর বাংলার।  

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget