এক্সপ্লোর

Narendrapur Incident: নরেন্দ্রপুরকাণ্ডে 'কাউকে গ্রেফতার সম্ভব হয়নি..', বারুইপুর পুলিশ জেলার সুপারকে তলব হাইকোর্টে

HC On Narendrapur Incident: 'গতকালের নির্দেশের পর কাউকে গ্রেফতার করা যায়নি', জানাল রাজ্য। 'এটা কীভাবে সম্ভব ?'  প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর...

কলকাতা: বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের পরেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, জানাল রাজ্য। বারুইপুর পুলিশ জেলার সুপারের রিপোর্ট তলব দুপুর ২। ভার্চুয়ালি হাজির থাকবেন বারুইপুর পুলিশ জেলার সুপার, জানাল রাজ্য। হাজির থাকতে হবে নরেন্দ্রপুর থানার আইসি-কে, জানাল আদালত (Calcutta High Court)। এই সব পঞ্চায়েত সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, মন্তব্য বিচারপতির (Justice Basu)।

'গতকালের নির্দেশের পর থেকে ৩-৪ জায়গায় তল্লাশি চালানো হয়েছে', কাউকে পাওয়া যায়নি, কাউকে গ্রেফতার করা যায়নি, জানালেন সরকারি আইনজীবী। পঞ্চায়েত সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি ! এটা কীভাবে সম্ভব ?  প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। সুপারকে বলুন অবিলম্বে বিষয়টি দেখতে,  তাঁকে তো ব্যক্তিগতভাবে এটা দেখতে বলেছিলাম, মন্তব্য বিচারপতির। স্কুল শিক্ষা দফতরের সহ-অধিকর্তাদের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু। দুই সহ-অধিকর্তা তপন কুমার সিন্হা ও অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায়ের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি।

আদালতের নির্দেশে 'স্কুলের দুর্নীতির অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে আপনারা গিয়ে কী করলেন। জেলা স্কুল পরিদর্শকের দুটি রিপোর্টে স্পষ্ট করে আর্থিক দুর্নীতির কথা জানানো হয়েছিল, সেই রিপোর্ট আপনারা ছুড়ে ফেলে দিলেন? প্রশ্ন বিচারপতির। শিক্ষা দফতরের কমিশনারকে যে অভিযোগ স্কুলের শিক্ষকরা জানিয়েছিল সেগুলো খতিয়ে দেখলেন না আপনারা ?  সহ - অধিকর্তারা কি পঞ্চায়েত সদস্যদের সঙ্গে হাত মিলিয়েছিলেন ? প্রশ্ন বিচারপতির। 

স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারধর বহিরাগতদের। স্কুলের ভিতরে ভাঙচুর চালানোরও অভিযোগ। শনিবার নরেন্দ্রপুরের স্কুলে এই ঘটনা ঘটেছে। অভিযোগ,  কয়েকজন শিক্ষক-শিক্ষিকার মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে। পড়ুয়াদের উপরও হামলা হয়েছে বলে অভিযোগ। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনাবলে অভিযোগ আক্রান্ত শিক্ষক-শিক্ষিকাদের। স্কুলের প্রধান শিক্ষক যদিও অভিযোগ অস্বীকার করেছেন। হামলার জেরে স্কুলের ভিতর বেশ কিছু ক্ষণ আটকে ছিলেন শিক্ষক-শিক্ষিকারা। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার বিরাট পুলিশ বাহিনী। 

আরও পড়ুন, লোকসভায় '৪২ এ ৪২..', হাওড়ায় তৃণমূলের দেওয়াল লিখন ঘিরে তুমুল চাঞ্চল্য 

জানা যায়, শনিবার সকালে নরেন্দ্রপুরের ওই স্কুলে প্রথম ক্লাস চলছিল। সেই সময় টিচার্স রুমে ১৮-২০ জন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। আচমকা সেখানে ২০-২৫ রুদ্রমূর্তি লোকজন ঢুকে পড়েন। কোনও রকম কথায় না গিয়ে শিক্ষক এবং শিক্ষিকাদের মারধর শুরু করেন তাঁরা। হামলার ছবি তুলতে গেলে তিন-চার জন শিক্ষক-শিক্ষিকার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙেও দেওয়া হয় বলে অভিযোগ। মারধর থেকে শিক্ষিকারাও রেহাই পাননি বলে দাবি সামনে এসেছে। আক্রান্ত শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ, প্রধান শিক্ষকের মদতেই বহিরাগতরা ঢুকে হামলা চালিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget