এক্সপ্লোর

Howrah News: লোকসভায় '৪২ এ ৪২..', হাওড়ায় তৃণমূলের দেওয়াল লিখন ঘিরে তুমুল চাঞ্চল্য

Vote Campaign Graffiti Controversy: পশ্চিমবঙ্গের সব আসনে তৃণমূলের লড়াইয়ের বার্তা দিয়ে দেওয়াল লিখন শুরু হাওড়ায়, যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক.. 

সুনীত হালদার, হাওড়া:  নির্বাচন কমিশন (EC) এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের 9Lok Sabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশ করেনি। এখনও 'I.N.D.I.A' জোটে তৃণমূল কংগ্রেসের কথাবার্তা চলছে। এরই মধ্যে '৪২ এ ৪২' এই ঘোষণা করে দেওয়াল লিখন শুরু হাওড়ায়। আর এই নিয়েই দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক।

হাওড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডে দিন কয়েক ধরে চলছে দেওয়াল লিখনের কাজ। বড় বড় সাদা দেওয়ালে তৃণমূল কর্মীরা '৪২ এ ৪২' এই স্লোগান সামনে রেখে দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন। একাধিক দেওয়ালে ঘাসফুল চিহ্নে ভরিয়ে দেওয়া হয়েছে। এদিকে এখনও পর্যন্ত ভারতীয় নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিন ঘোষণা করেনি। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 'I.N.D.I.A' জোট থেকে পুরোপুরি বেরিয়ে যাবেন কি না সে ব্যাপারে এখনও কিছু ঘোষণা করেননি।  এদিকে পশ্চিমবঙ্গের সব আসনে তৃণমূলের লড়াইয়ের বার্তা দিয়ে চলছে দেওয়াল লিখন। 

সম্প্রতি নেত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 'একলা চলো' নীতিতে চলবে। সে ক্ষেত্রে কংগ্রেস বা অন্য দলকে কোন আসন ছাড়া হবে না। এই বার্তা পেয়েই তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন। হাওড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বোড়ো চেয়ারম্যান বিশ্বনাথ দাস জানিয়েছেন এখানে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে। তাই নেত্রীর এই বার্তা পেয়ে '৪২ এ ৪২' এই স্লোগান দেওয়ালে লেখা হয়েছে। তৃণমূল কর্মীরা সব আসনে লড়াই করতে প্রস্তুত। উন্নয়নকে হাতিয়ার করে এই লড়াই হবে।

এদিকে হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথ দাসের এই কাজকে সমালোচনা করেন। তিনি বলেন, যেভাবে দেওয়ালে লেখা হচ্ছে সেটা তার ব্যক্তিগত মত। এটা দলের কোন মত নয়। সর্বভারতীয় জোট অনেক বড় ব্যাপার। সেখানে তৃণমূল কংগ্রেস থাকবে কি থাকবে না এটা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে অন্যদের কিছু বলার নেই। উনি এসব কাজ না করলেই ভাল করতেন।

আরও পড়ুন, এক সপ্তাহে CAA চালু? কী বললেন মমতা ?

তৃণমূল দলের মধ্যে এই কাজিয়া নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির হাওড়া সদরের সম্পাদক ওমপ্রকাশ সিংহ বলেন,' জোট বলে কিছু নেই। ২০২৪ এ মানুষের জোটে ভোট হবে। রাম মন্দির উদ্বোধনের পর হিন্দুদের আবেগ যে জায়গায় পৌঁছেছে তাতে ওরা ভয় পেয়েছে। তাই ভোট ঘোষণা না হলেও দেওয়াল দখলের জন্য দেওয়াল লিখন শুরু করেছে। তৃণমূল মানেই চুরি আর দখলদারির রাজনীতি।'

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget