এক্সপ্লোর

Nawsad Siddique: বারবার ভাঙড়ে যেতে বাধা, আদালতের দ্বারস্থ নৌশাদ সিদ্দিকি

Calcutta High Court: বারবার নিজের নির্বাচনী ক্ষেত্র ভাঙড়ে যাওযার পথে পুলিশের বাধা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি।

কলকাতা: বারবার ভাঙড়ে যেতে বাধা পুলিশের। এবার আদালতের দ্বারস্থ হলেন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। শুক্রবারের পর গতকালও ভাঙড় যেতে বাধা দেওয়া হয় আইএসএফ বিধায়ককে (ISF MLA)। ১৪৪ ধারা জারি থাকার কারণ দিয়ে আটকায় পুলিশ। কেন আইএসএফ বিধায়ককে ভাঙড়ে যেতে বাধা দেওয়া হচ্ছে? প্রশ্ন নৌশাদের আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি।

আদালতের দ্বারস্থ হলেন নৌশাদ সিদ্দিকি: বারবার নিজের নির্বাচনী ক্ষেত্র ভাঙড়ে যাওযার পথে পুলিশের বাধা নিয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। শুক্রবারের পর রবিবার ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে, নৌশাদ সিদ্দিকিকে ভাঙড় যাওয়ার পথে আটকায় পুলিশ। সোমবার, আদালতে নৌশাদের আইনজীবী অভিযোগ করেন, পুলিশ অতিসক্রিয়তা দেখিয়েছে। নৌশাদের আইনজীবী প্রশ্ন তোলেন, কেন আইএসএফ বিধায়ককে ভাঙড়ে যেতে বাধা দিচ্ছে পুলিশ? মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) মনোনয়ন পর্ব থেকেই লাগাতার অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar)। ভোট ঘোষণার পর থেকে সোমবার অবধি শুধু ভাঙড়েই প্রাণ গেছে ৭ জনের।যার মধ্য়ে রয়েছে শাসক থেকে বিরোধী, সব দলেরই কর্মী। শুক্রবার সেই ভাঙড়ে নিহত ISF কর্মীর বাড়িতে যেতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন ভাঙড়েরই বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আটঘণ্টা রাস্তায় অপেক্ষার পর ফিরতে হয় তাঁকে। রবিবার, ফের নিউটাউনের আর্টস একরের সামনে ব্যারিকেড করে আটকানো হয় আইএসএফ বিধায়কের গাড়ি। একটানা গাড়ির ভিতরেই অবস্থানে বসে থাকেন নৌশাদ। হেঁটে ভাঙড়ে ঢোকার চেষ্টা করলে, তাতেও বাধা দেয় পুলিশ।শনিবার, মৃত তৃণমূল কর্মীর দেহ নিয়ে, ভাঙড়ে ঢোকার সময় সওকত মোল্লা, আরাবুল ইসলাম সহ তৃণমূল নেতাদেরও আটকে দিয়েছিল পুলিশ। চলতি সপ্তাহেই নৌশাদের মামলার শুনানির সম্ভবনা রয়েছে।

এদিকে মনোনয়নের শেষ দিনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে অশান্তি, গুলি চালনা, বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৩ আইএসএফ কর্মী। ভোট গণনার দিন রাতে পুলিশের ওপর আক্রমণের ঘটনাতেও ধৃতদের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Vitamin D Deficiency: ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget