এক্সপ্লোর

Naushad Siddiqui:গ্রুপ ডি-র আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে রাজ্য সরকারকে নিশানা নৌশাদ সিদ্দিকির

Group D Agitation:গ্রুপ ডি-র আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। চাকরির দাবিতে সর্বত্র আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ঝিলম করঞ্জাই ও রুমা পাল, ভাঙড়: গ্রুপ ডি-র (Group D Agitation) আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক (ISF MLA) নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)।চাকরির দাবিতে সর্বত্র আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই ইস্যুতেই কার্যত একসুরে শাসকদলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।

কী হল?
৫ দিনের ব্যবধান! ডিএ-র মঞ্চে সংহতি জানাতে গিয়ে ধাক্কা খেয়েছিলেন! এবার গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মঞ্চে হাজির হয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গলায় শ্লেষের সুর! কার্যত বুঝিয়ে দিলেন, কোনও ধাক্কা খেয়ে তিনি আপাতত পিছু হটবেন না! তাই, নিয়োগ আন্দোলনকারীদের দাবির সঙ্গে সুর মিলিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন তিনি। নৌশাদের হুঁশিয়ারি, চাকরির দাবিতে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে সর্বত্র। গ্রুপ ডি-র আন্দোলনকারীদের পরে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের সঙ্গেও দেখা করেন নৌশাদ সিদ্দিকি। ভাঙড়ের বিধায়ক বলেন, 'চাকরিপ্রার্থীদের জন্য সব জায়গায় আন্দোলন হবে। ধর্মীয় ভেদাভেদ ভুলে লড়াই হবে। গ্রুপ-ডি সহ অন্যান্যদের নিয়োগের বিষয়ে বিধানসভায় প্রশ্ন তুলব।' পাশে দাঁড়িয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও বলেন, 'নৌশাদ ঠিকই বলেছেন। ভাগাভাগি করছে সরকার।' তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ইস্যুতে নৌশাদ সিদ্দিকির সুরেই তৃণমূলকে নিশানা করছে বিজেপিও!

কী বলল বিজেপি?
রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, 'আমাদের রাজনৈতিক অবস্থান আলাদা, তবে আমরাও তৃণমূল-বিরোধী। উনি বিধায়ক, নিজে ঠিকঠাক বুঝেই বলছেন।' 
তবে আপাতত প্রকাশ্যে নৌশাদকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাদের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, 'যাচ্ছেন ওখানে, কেউ না চড় থাপ্পড় মেরে দেয়। তরুণ ছেলে, ভালো ছেলে। সব বিষয়ে না ঢোকাই ভাল।' প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি, ভাঙড়ে তৃণমূল-আইএসএফ অশান্তি রেশ আছড়ে পড়ে ধর্মতলায়! সেদিন তুলকালামের ঘটনায় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করে পুলিশ। ৪২ দিন জেল খাটার পরে ছাড়া পান নৌশাদ। এমনকি বাজেট অধিবেশনের (Budget2023) সময়ও জেলেই কাটাতে হয়েছে তাঁকে। তবুও আন্দোলনের পথ থেকে যে তিনি সরবেন না, তা বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন আইএসএফ বিধায়ক। এরপর গত শনিবার সংগ্রামী যৌথ মঞ্চে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে ভাঙড়ের আইএসএফ বিধায়ককে ধাক্কা দেন, হাওড়ার বাঁকড়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্দুল সালাম। এরপর থেকেই আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গে শাসকদলের সংঘাত চলছে মুখোমুখি! 

আরও পড়ুন:হ্যামস্ট্রিংয়ে চোট, দলের সবচেয়ে গতিসম্পন্ন পেসারকে নিয়ে উদ্বেগ কেকেআর শিবিরে

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget