এক্সপ্লোর

BJP NCPI : এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?

সূত্রের খবর, তৃণমূলের বিদ্রোহী সাংসদদের দল NCPI শীঘ্রই বিজেপিতে মিশে যেতে পারে। ২০-২২ জুলাইয়ের মধ্যে হতে পারে বড় রাজনৈতিক পদক্ষেপ। NDA-র শক্তি বাড়ানোই কি লক্ষ্য?

কেন্দ্রীয় রাজনীতিতে ফের বড়সড় রাজনৈতিক সমীকরণের জল্পনা। সূত্রের খবর, তৃণমূলের বিদ্রোহী লোকসভা সাংসদদের দল NCPI (ন্যাশনাল কংগ্রেস পার্টি অফ ইন্ডিয়া) আর শুধু বিজেপি নেতৃত্বাধীন NDA-কে সমর্থন করেই থেমে থাকবে না। এবার সেই দল সরাসরি বিজেপিতে মিশে যেতে পারে। সূত্রের দাবি, ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। যদিও এই বিষয়ে এখনও বিজেপি বা NCPI-র পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

বিদ্রোহ থেকে নতুন রাজনৈতিক সমীকরণ

রাজ্যে তৃণমূল ক্ষমতা হারানোর পর দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন লোকসভার ২০ জন সাংসদ। পরে দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তাঁরা NCPI নামে নতুন রাজনৈতিক দলে যোগ দেন এবং প্রকাশ্যে বিজেপি নেতৃত্বাধীন NDA-কে সমর্থনের কথা জানান। এখন সূত্রের খবর, সেই ঘুরপথের সমর্থন ছেড়ে তাঁরা সরাসরি বিজেপির সদস্য হতে পারেন।

রাজ্যসভাতেও একই পথ দেখিয়েছে তিন প্রাক্তন তৃণমূল সাংসদ

এর আগে তৃণমূলের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরে তাঁদের পদত্যাগে শূন্য হওয়া আসনে তাঁরাই আবার বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এবার লোকসভার বিদ্রোহী সাংসদরাও সেই একই পথে হাঁটতে পারেন।

NDA-র সংখ্যাতত্ত্বে কী বদল আসতে পারে?

লোকসভার মোট আসন ৫৪৩। সাংবিধানিক সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিল পাস করাতে প্রয়োজন দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৬২ জন সদস্যের সমর্থন। বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন NDA-র সাংসদ সংখ্যা ২৯২।
যদি NCPI-র ২০ জন বিদ্রোহী সাংসদ বিজেপিতে যোগ দেন, তাহলে সেই সংখ্যা বেড়ে ৩১২-তে পৌঁছতে পারে। যদিও তা এখনও দুই-তৃতীয়াংশের থেকে অনেকটাই কম, তবুও সংখ্যার বিচারে NDA আরও শক্তিশালী অবস্থানে পৌঁছবে।

অন্য দলগুলিকেও ঘিরে জল্পনা

রাজনৈতিক মহলে আরও জল্পনা চলছে যে, ভবিষ্যতে আরও কয়েকটি আঞ্চলিক দলের অবস্থান বদলাতে পারে। তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের কারণে DMK-র ভবিষ্যৎ অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শরদ পাওয়ারের NCP-র একাংশকেও ঘিরে NDA-তে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদিও এই সমস্ত সম্ভাবনার কোনও সরকারি নিশ্চিতকরণ এখনও হয়নি।

রাজ্যসভার সমীকরণও বদলাতে পারে?

রাজ্যসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৬৩ জন সদস্য। বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন NDA-র সদস্য সংখ্যা ১৪৮। ফলে আগামী দিনে যদি আরও রাজনৈতিক পুনর্বিন্যাস হয়, তাহলে রাজ্যসভাতেও NDA-র শক্তি বাড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত।

এখনও সরকারি ঘোষণা নেই

NCPI-র বিজেপিতে সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হলেও, এখনও পর্যন্ত বিজেপি বা NCPI—কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা করেনি। ফলে ২০-২২ জুলাইয়ের মধ্যে আদৌ এই রাজনৈতিক সমীকরণ বাস্তবায়িত হয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget