এক্সপ্লোর

Nepal Situation : ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, ফিরছেন না কলকাতায়

Governor CV Ananda On Nepal Situation: ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, দিল্লিতে রিপোর্ট দিতে পারেন CV আনন্দ বোস, খবর রাজভবন সূত্রে

রুমা পাল, কলকাতা: ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। শিলিগুড়ি থেকে কলকাতায় ফেরার কথা থাকলেও সফরসূচিতে পরিবর্তন। গতকাল পানিট্যাঙ্কি সীমান্তে গিয়ে SSB আধিকারিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন CV আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, সীমান্তের পরিস্থিতি নিয়ে দিল্লিতে রিপোর্ট জমা দেবেন রাজ্যপাল। 

আরও পড়ুন, ফের অশান্ত নেপাল, আজ সকালে জেলভাঙার চেষ্টা ৩০০ কয়েদির ! বাধ্য হয়ে 'গুলি' চালাল পুলিশ

নেপালে গণবিদ্রোহের আগুন, অশান্তির আঁচ লেগেছে ভারতে। শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এখনও অচলাবস্থা জারি। চলছে কড়া নজরদারি। অশান্তির আগুনে এখনও জ্বলছে নেপাল। এপারে-ওপারে আটকে পড়া দু’দেশের নাগরিকদেরই শুধু সীমান্ত পার হওয়ার অনুমতি মিলেছে। যে সমস্ত ভারতীয়রা নেপালে আটকে পড়েছিলেন, তাঁরা দলে দলে দেশে ফিরছেন। উদ্বেগ-আশঙ্কা নিয়ে সীমান্ত পেরোচ্ছেন এপারে আটকে পড়া নেপালি নাগরিকরাও। তবে এখনও বন্ধ সীমান্ত বাণিজ্য। সার দিয়ে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক, লরি। নেপালের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় পানিট্যাঙ্কির ব্যবসায়ীরাও। নেপালের ওপর নির্ভরশীল হওয়ায় মার খাচ্ছে ব্যবসা। অন্যদিকে, নেপালের বিভিন্ন জায়গায় জেল ভেঙে কয়েদি পালানোর ঘটনায় সতর্ক ভারত। বাড়ানো হয়েছে সীমান্ত সুরক্ষা। 

 প্রবল চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী KP শর্মা ওলি।দেশের নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে।উত্তাল পরিস্থিতির কথা মাথায় রেখে, এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের নেপাল যাওয়া স্থগিত রাখার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, তাই নেপাল অশান্ত হওয়ায় উদ্বেগ এপারেও!বারবার শান্তি বজায় রাখার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ওপারের আঁচ যাতে এপারে না পড়ে তার জন্য় পরিস্থিতির ওপর নজর রাখতে মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরকন্যায় ছিলেন তিনি।তৃণমূল কংগ্রেসের X হ্যান্ডলে লেখা হয়েছে, প্রতিবেশী দেশ নেপালের উদ্ভূত পরিস্থিতি গভীর উদ্বেগের।

রাজ্যের স্বার্থের কথা মাথায় রেখে, মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাতভর উত্তরকন্যায় ছিলেন। পরিস্থিতির ওপর তিনি নজর রেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,' যেই শুনেছি নেপালে সমস্যা, চলে এসেছি, সারারাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি।  পর্যটক যাঁরা গেছেন, আমি জানি অনেক ভ্রমণযাত্রী বেড়াতে গেছেন, তাঁদের আমি এইটুকু বলব, আমরাও রাজ্য সরকার থেকে (বিষয়টার উপর) নজর রাখছি, তাঁরা একটা দিন, দুটো দিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসব, চিন্তা করবেন না, তাড়াহুড়ো করতে গিয়ে কোনও বিপদের মধ্যে পড়বেন না, একটু শান্তি ফেরাতে দিন, ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব।'যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতজাগা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget