এক্সপ্লোর

Nepal Situation : ফের অশান্ত নেপাল, আজ সকালে জেলভাঙার চেষ্টা ৩০০ কয়েদির ! বাধ্য হয়ে 'গুলি' চালাল পুলিশ

Nepal Situation Prisoners Missing: ফের অশান্ত নেপাল, জেলের প্রধান ফটক ভেঙে বেরনোর চেষ্টা, পুলিশের গুলিতে জখম ১২ থেকে ১৩ জন কয়েদি

নয়াদিল্লি: ফের অশান্ত নেপাল, আজ সকালে জেলভাঙার চেষ্টা। রামেছাপ জেলা সংশোধনাগার ভেঙে বেরনোর চেষ্টা ৩০০ কয়েদির। ভিতরে একাধিক ভবনের তালা ভেঙে ফেলে কয়েদিরা। 

আরও পড়ুন, আলিপুর চিড়িয়াখানার পরপর দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, আজই হবে ময়নাতদন্ত

জেলের প্রধান ফটক ভেঙে বেরনোর চেষ্টা কয়েদিদের। প্রধান ফটক ভাঙার আগে কয়েদিদের ঠেকাতে গুলি চালাল পুলিশ। পুলিশের গুলিতে জখম ১২ থেকে ১৩ জন কয়েদি। দেশজুড়ে ২৫টি জেল থেকে ১৫ হাজারেরও বেশি কয়েদি পলাতক, খবর সূত্রের।সরকারের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। টানা গণবিদ্রোহের আগুনে পুড়ছে গৌতম বুদ্ধের দেশ। সমাজমাধ্যমের উপর নেপাল সরকারের নিষেধাজ্ঞার পরই ক্ষোভের আগুনে ঘি পড়ে। মঙ্গলবার গোটা দেশেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে রোষানল। একের পর এক মন্ত্রীকে তাড়া করে মার, বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। ঝলসে মৃত্যু হয় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষী চিত্রকরের।

কৈলালী জেলার ধানগড়িতে কমিউনিস্ট পার্টির অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পোখরা, কাঠমাণ্ডু, লুম্বিনি, ধানগড়ি... বহু জায়গায় রাস্তার ধারে শোরুমে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা।রাতে ভাঙাচোরা শপিং মলে চলে দেদার লুঠপাট। জামা-কাপড় থেকে শুরু করে বাস্কেট, হাতের সামনে যে যা পেয়েছেন তুলে নিয়ে গেছেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাঠমান্ডুর অভিজাত হিলটন হোটেল। বুধবার সকালেও আগুনের ফুলকি...কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ভাঙাচোরা হোটেল থেকে। আপাতত নেপালজুড়ে জারি হয়েছে কার্ফ্যু। 

প্রবল চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী KP শর্মা ওলি।দেশের নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে।উত্তাল পরিস্থিতির কথা মাথায় রেখে, এই মুহূর্তে ভারতীয় নাগরিকদের নেপাল যাওয়া স্থগিত রাখার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, তাই নেপাল অশান্ত হওয়ায় উদ্বেগ এপারেও!বারবার শান্তি বজায় রাখার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ওপারের আঁচ যাতে এপারে না পড়ে তার জন্য় পরিস্থিতির ওপর নজর রাখতে মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরকন্যায় ছিলেন তিনি।তৃণমূল কংগ্রেসের X হ্যান্ডলে লেখা হয়েছে, প্রতিবেশী দেশ নেপালের উদ্ভূত পরিস্থিতি গভীর উদ্বেগের।রাজ্যের স্বার্থের কথা মাথায় রেখে, মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাতভর উত্তরকন্যায় ছিলেন। পরিস্থিতির ওপর তিনি নজর রেখেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,' যেই শুনেছি নেপালে সমস্যা, চলে এসেছি, সারারাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি।  পর্যটক যাঁরা গেছেন, আমি জানি অনেক ভ্রমণযাত্রী বেড়াতে গেছেন, তাঁদের আমি এইটুকু বলব, আমরাও রাজ্য সরকার থেকে (বিষয়টার উপর) নজর রাখছি, তাঁরা একটা দিন, দুটো দিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসব, চিন্তা করবেন না, তাড়াহুড়ো করতে গিয়ে কোনও বিপদের মধ্যে পড়বেন না, একটু শান্তি ফেরাতে দিন, ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব।'যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতজাগা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget