এক্সপ্লোর

Netaji Jayanti 2022: তমলুকে এসে বৈঠকের সময়ে বসেছিলেন এখানেই, চেয়ার সংরক্ষণ করে নেতাজিকে সম্মান তমলুক পুরসভায়

স্মৃতির সরণি বেয়ে ইতিহাসকে ফিরে দেখা। ১২৫ তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে নেতাজি-স্মরণ। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ছবিটা একেবারে অন্যরকম।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নেতাজি নেই। কিন্তু তাঁর স্মৃতি আঁকড়ে আজও বেঁচে আছেন বহু মানুষ। চেয়ার সংরক্ষণ করে নেতাজিকে সম্মান জানিয়েছে তমলুক পুরসভা। অন্যদিকে, বাঁকুড়ার গঙ্গাজলঘাটির কর্মকার পরিবারে ঠাকুরঘরে রেখে রীতিমতো পুজো করা হয় সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত চেয়ার। 

নেতাজির স্মৃতি জড়িয়ে আছে পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভাতে। পুরসভা সূত্রে খবর, ১৯৩৮-এর ১১ এপ্রিল তমলুকে এসেছিলেন কংগ্রেসের তত্কালীন সভাপতি সুভাষচন্দ্র বসু। কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেন তমলুক পুরসভায়। সেই সময় যে চেয়ারে বসেছিলেন, সেটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে।

নেতাজির স্মৃতিবিজড়িত সেই চেয়ার এখন চেয়ারম্যানের ঘরে কাচের ঘেরাটোপের মধ্যে রাখা। প্রাক্তন অধ্যাপক ব্রহ্মময় নন্দ জানিয়েছেন, উনি তখন নেতাজি হননি কংগ্রেসের সভাপতি। পাঁশকুড়া থেকে এসে সভা করতে যান। ব্রিটিশ পুলিশ অনুমতি না দেওয়ায় রাজবাড়িতে এসে সভা করেন। পথে মহিলারা পুষ্পবৃষ্টি করেন। 

তমলুক পুরসভার পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়ের কথায়, পুরসভায় বৈঠক করেন। ১১ এপ্রিল স্মরণ করি। চেয়ারটাকে সংরক্ষণ করে রেখেছি। নেতাজির স্মৃতিচিহ্ন রয়েছে তমলুকের বর্গভীমা মন্দিরেও।  মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, একান্ন পীঠের অন্যতম এই মন্দিরে পুজো দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। মন্দিরের নামফলকে আজও জ্বলজ্বল করছে তাঁর নাম। 

স্মৃতির সরণি বেয়ে ইতিহাসকে ফিরে দেখা। ১২৫ তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে নেতাজি-স্মরণ। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ছবিটা একেবারে অন্যরকম। সেখানে কর্মকার বাড়িতে নিভৃত প্রাণের দেবতার বাস। পরিবারের সদস্যদের দাবি, ১৯৪০ সালের ২৮ এপ্রিল গঙ্গাজলঘাটিতে সভা করতে এসেছিলেন সুভাষচন্দ্র বসু।

আরও পড়ুন: Netaji Jayanti 2022: নেতাজি জয়ন্তীতে জাতীয় পতাকার আগে তোলা হল তৃণমূলের দলীয় পতাকা! ভাইরাল ভিডিও ঘিরে জলপাইগুড়িতে বিতর্ক 

নেতাজির বসার জন্য রানিগঞ্জ থেকে আনা হয়েছিল সোফা। কিন্তু সোফা ফেলে সকলের মতো কাঠের চেয়ারে বসেছিলেন সুভাষচন্দ্র। কর্মকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁদের পূর্বপুরুষ রামরূপ কর্মকারের ওষুধের দোকান থেকে নিয়ে যাওয়া হয় সেই চেয়ার। সভা শেষে চেয়ার মাথায় করে বাড়ি ফেরেন রামরূপ।

সেই থেকে নেতাজির স্মৃতিধন্য চেয়ারের স্থান হয়েছে কর্মকার পরিবারের ঠাকুরঘরে কুলদেবতার পাশে। পরিবারের সদস্য নিরঞ্জন কর্মকারের দাবি, সুভাষচন্দ্র যখন আসেন তখন ওঁর জন্য সোফা আনা হয়েছিল। উনি কাঠের চেয়ারে বসেন। বাবার ওষুধের দোকান থেকে আনা হয় চেয়ারটা। বাবা চেয়ার মাথায় করে বাড়ি ফেরেন। চেয়ার ঠাকুরঘরে রেখে আমরা রোজ পুজো করি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget