এক্সপ্লোর

Netaji Jayanti 2022: নেতাজি জয়ন্তীতে জাতীয় পতাকার আগে তোলা হল তৃণমূলের দলীয় পতাকা! ভাইরাল ভিডিও ঘিরে জলপাইগুড়িতে বিতর্ক

Jalpaiguri: নেতাজি জয়ন্তীতে জাতীয় পতাকার আগে তোলা হল তৃণমূলের দলীয় পতাকা। ভাইরাল ভিডিও ঘিরে জলপাইগুড়িতে জোর রাজনৈতিক তরজা। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দেশ আগে না কি দল আগে? নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে এই বিতর্ক মাথাচাড়া দিল একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। যেখানে নেতাজির জন্মজয়ন্তী উদ্‍যাপন অনুষ্ঠানে জাতীয় পতাকার আগে দলীয় পতাকা তুলতে দেখা গিয়েছে তৃণমূল কার্যালয়ের সামনে। এবিপি আনন্দ ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি।

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, জলপাইগুড়ি শহরের বাবুঘাটে তৃণমূলের জেলা সদর কার্যালয়ের সামনে নেতাজি জয়ন্তী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেখানে প্রথমেই দলীয় পতাকা উত্তোলনের ডাক দেওয়া হয়। ব্লক তৃণমূল সভাপতি দলীয় পতাকা উত্তোলন করতে যেতেই দলের এর কর্মী তাঁকে জাতীয় পতাকা আগে তুলে, তারপরে দলীয় পতাকা তোলার পরামর্শ দেন। কিন্তু সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। শেষপর্যন্ত দলীয় পতাকাই আগে তোলা হয়। তারপর তোলা হয় জাতীয় পতাকা।

ভাইরাল ভিডিও-কে অস্ত্র করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। জলপাইগুড়ি জেলা বিজেপি সহ সভাপতি অলোক চক্রবর্তী বলেছেন, ‘আমরা বারবারই দাবি করেছিলাম, পশ্চিমবঙ্গকে পুনরায় বাংলাদেশ অথবা পাকিস্তানের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এটা আবার প্রমাণ করল পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে। তাই আগে জাতীয় পতাকাকে প্রাধান্য না দিয়ে দেশের সংবিধানকে উপেক্ষা করে সেখানে আগে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন হয়।’

পাল্টা জবাব দিতে দেরি করেনি শাসক শিবির। জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেছেন, ‘জাতীয়তাবোধ বিজেপির থেকে বাংলা বা তৃণমূল শিখবে না। অমর জওয়ান জ্যোতি বুজিয়ে দিয়েছে মোদি সরকার। এটা যন্ত্রণার। ভারতের স্বাধীনতার লড়াইয়ে বিজেপি ছিল না। আজাদ হিন্দ বাহিনীকে হারাতে যিনি সাহায্য করেছিলেন, তিনি সঙ্ঘের গুরু সাভারকার। দলীয় পতাকা আগে উঠল না জাতীয় পতাকা আগে উঠল, এই সব ভিডিও ভাইরাল করে লাভ নেই। দুটোই তেরঙ্গা।’

নেতাজি স্মরণ ঘিরে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সংঘর্ষ, দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়ায় দেশনায়কের পৈতৃক ভিটে সংস্কার নিয়ে তৃণমূল-বিজেপি তরজা। এরই মধ্যে জলপাইগুড়িতে পতাকা তোলাকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

NEET-Delhi Protest News | ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, আপনারা পেলেট গান ব্যবহার করছেন। পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিল?
NEET Protest News | সরকারি রেকর্ডেই ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার | ABP ANANDA LIVE
Japan Earthquake News | ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ১
NEET Protest News | নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার
NEET Protest News | NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget