এক্সপ্লোর

Piyali Basak: প্রতিবন্ধকতা পেরিয়েই একের পর এক শৃঙ্গজয়, পাহাড়কন্যা পিয়ালিকে নিয়ে বেরোচ্ছে নয়া অ্যালবাম

Album on Piyali Basak: শৃঙ্গ জয়ের নেশা। সেই নেশায় বার বার দুর্গম পাহাড়ি পথে পাড়ি দেন পর্বতারোহী পিয়ালি।

সঞ্চয়ন মিত্র, সৌরভ বন্দ্য়োপাধ্যায়: গান ও কবিতায় পর্বতারোহী পিয়ালি বসাকের দুর্গম শৃঙ্গ জয়ের লড়াই তুলে ধরলেন প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায় (Bhuvan Chatterjee)। অ্য়ালবামের নাম 'অপরাজিতা'। তাঁর লড়াইকে কুর্ণিশ জানানোর উদ্য়োগে খুশি পিয়ালি (Piyali Basak)। 

শৃঙ্গ জয়ের নেশা। সেই নেশায় বার বার দুর্গম পাহাড়ি পথে পাড়ি দেন পর্বতারোহী পিয়ালি। একেবারেই মসৃণ নয় তাঁর পথচলা। আর্থিক সমস্য়া তো রয়েইছে। সেই সঙ্গে পদে পদে প্রতিবন্ধকতাকে ঠেলে এগোতে হয়। তবে শৃঙ্গ জয়ের অমোঘ টানে বাধা হতে পারেনি কোনও প্রতিবন্ধকতাই।

ইতিমধ্যেই ছয়টি ৮ হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ জয় করেছেন পিয়ালি। চন্দননগরের পাহাড় কন্য়ার একের পর এক দুর্গম শৃঙ্গ জয়ের লড়াইকে গান ও কবিতায় তুলে ধরলেন প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: Rath Yatra 2023: রথযাত্রার প্রাক্কালে নবযৌবন উৎসব, ভক্তদের ভিড় মাহেশে

অ্য়ালবামের নাম 'অপরাজিতা'। অ্য়ালবামের স্লোগান, গানে গানে কবিতার ছন্দে অপরাজিতা 'পিয়ালি'। গান গেয়েছেন প্রাক্তন ফুটবলারের স্ত্রী কাকলি চট্টোপাধ্য়ায়।

এ নিয়ে ভুবন বলেন, "ওঁর জীবন সংগ্রাম, ওঁর সাহস, ও হচ্ছে বাঙালির গর্ব। ভারতবর্ষের গর্ব তো বটেই। এটা আমি খুব অনুভব করি। ও আমাদের সব বাঙালির গর্ব। এরকম মেয়ে হোক প্রতিটি বাড়িতে। নিজের জীবনকে বাজি রেখে যে পাহাড়ে পৌঁছল সারা বিশ্বের মানুষের কাছে শিক্ষনীয় বিষয়।"

পিয়ালির ঝুলিতে রয়েছে অন্নপূর্ণা, মানাসুলু, ধৌলাগিরি , লোৎসে, মাকালুর মতো বিশ্বের উচ্চতম শৃঙ্গ জয়ের রেকর্ড। মাকালু শৃঙ্গ জয়ের পর মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে বিপর্যয়ের মুখে পড়েছিলেন। অক্সিজেন ছাড়াই প্রায় ২ দিন আটকে ছিলেন পাহাড়েই
পরে শেরপারা উদ্ধার করেন তাঁকে।

রেকর্ড গড়ে মৃত্য়ু মুখ থেকে ফিরেছেন পিয়ালি। তবে শৃঙ্গ জয়ের প্রতি অমোঘ টান এতটুকু কমেনি। ভবিষ্যতে আরও অনেক শৃঙ্গ জয় করতে চান ।  তাঁর লড়াইকে কুর্ণিশ জানানোর এই উদ্য়োগে খুশি তিনি। পিয়ালির বক্তব্য, "এত কঠিন পরিস্থিতিটা উনি এত সুন্দর ছন্দের মাধ্য়মে, এত ভাল ভাষার মাধ্য়মে কবিতা ও গানে তুলে ধরেছেন আমার খুব ভাল লেগেছে। আগামীদিনে হয়ত সারা পৃথিবীতে সারা দেশে ছড়িয়ে যাবে। আগামীদিনে হয় তো ছোটদের বইতে স্থান পাবে। এটা ইতিহাসে থেকে যাবে। এরকম পাওনা আমার জীবনে প্রথম। আমার খুবই ভাল লাগছে।" পিয়ালিকে নিয়ে গান ও কবিতা লিখতে পেরে খুশি ভুবনও।

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Train Cancel : লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget