এক্সপ্লোর

New Delhi Station Stampede:' কতগুলি প্রাণ গেলে মনে হবে রেলমন্ত্রীর, ওই চেয়ারটায় বসার নৈতিক অধিকার তাঁর নেই..'?

Kunal Attacks Ashwini On New Delhi Station Stampede: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ১৮, কড়া প্রতিক্রিয়া কুণালের ?

কলকাতা: মহাকুম্ভে যাওয়ার পথে বিপর্যয়। এবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ৩ শিশু ও ১১ জন মহিলা-সহ মৃত্যু হল ১৮ জনের। আহতের সংখ্যা ২০-র বেশি। কেন এই ঘটনা ঘটল, তা জানতে দুই সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও চুপ নেই বিরোধীরা। এবার এই ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ।

কুণাল ঘোষ  বলেছেন, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে, যে মর্মান্তিক দুর্ঘটনা, দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, প্রতিবাদযোগ্য। কুম্ভে ওখানে পদপিষ্টে মৃত্যু মিছিল, কুম্ভে যাওয়ার পথে, দিল্লির রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল, এরা চাইছেটা কী ?! রেলওয়ে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই। একের পর এক রেল দুর্ঘটনা।  সংরক্ষিত কামরায় বহিরাগতরা ঢুকে অরাজকতা করছে। এবার আবার এই ধরণের চূড়ান্ত অব্যবস্থা। ...এই রেলমন্ত্রী শুধু Publicity Hunger Rail Minister ! কোথায় গিয়ে দুর্ঘটনা, পাশে বসে থেকে ছবি তুলবেন, আর কতরকম দুর্ঘটনা, কতগুলি প্রাণ গেলে মনে হবে, ওই চেয়ারটায় বসে থাকার নৈতিক অধিকার তাঁর নেই..'?

 ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একপাটি করে ছেঁড়া জুতো, কোনওটা পুরুষ, কোনওটা আবার মহিলার। কোথাও পড়ে জলের বোতল,কোথাও পড়ে রয়েছে খাবারের প্লেট। নয়াদিল্লি স্টেশনে দুর্ঘটনার ঠিক পরের মুহূর্তের ছবিটা ছিল অনেকটা এরকমই। পদপিষ্টের ঘটনার সময় কী পরিণতি হয়েছিল কুম্ভগামী পুণ্যার্থীদের, এই ছবিগুলোই বলে দিচ্ছে সবটা। যেখানে মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে ১৮ টি প্রাণ!

কখনও মহাকুম্ভে তাঁবুতে আগুন, কখনও পুণ্যস্নান করতে যাওয়ার পথে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল,কখনও হট এয়ার বেলুন ফেটে মৃত্যু! আর এবার ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ির সময় ফের পদপিষ্ট হতে হল পুণ্য়ার্থীদের। আর এখানেই প্রশ্ন উঠছে, কোটি কোটি লোক আসবেন জেনেও কেন রোখা যাচ্ছে না পদপিষ্টের মতো দুর্ঘটনা? প্রয়াগরাজগামী ট্রেনের বন্দোবস্তে খামতি নিয়ে বারবার রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে? VIP-দের জন্য এলাহি বন্দোবস্ত, আর সাধারণের জন্য সামান্য যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থাটুকুও করতে পারছে না সরকার! 

এই নিয়ে যোগী সরকার ও মোদি সরকারকে নিশানা করে একযোগে আক্রমণে নেমেছে বিরোধী শিবির। এক্স হ্যান্ডলে রাহুল গান্ধী পোস্ট করেছেন, নয়া দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু এবং অনেকের আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। শোকাহত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় রেলের ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতা ফের প্রমাণিত। প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্তের আসার জন্য স্টেশনে আরও ভাল ব্যবস্থা করা উচিত ছিল।

আরও পড়ুন, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট কাণ্ডে কেন্দ্রকে নিশানা TMC সাংসদ সাকেতের, 'বাড়ছে মৃতের সংখ্যা, রক্তাক্ত রেলমন্ত্রীর হাত.. ' !

ANI সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, 'মোদি সরকারের কাছে আবেদন করব যাতে মহাকুম্ভকে মহালুঠের জায়গা না বানানো হয়। প্রয়াগরাজ যাওয়ার বিমানের টিকিটের দাম লন্ডনে যাওয়ার টিকিটের সমান করে দিয়েছেন আপনারা। ট্রেনে এত ভিড় হবে জানাই ছিল। তাহলে সেই অনুযায়ী ট্রেনের ব্যবস্থা কেন করা হল না? ' কুম্ভে যখন ইতিমধ্যেই ৫০ কোটি পুণ্যার্থীর সমাগম হয়েছে বলে দাবি করা হচ্ছে, তখন প্রায় প্রতিদিনই কুম্ভে পা পড়ছে ভিভিআইপিদের। 

 

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget