এক্সপ্লোর

New Jalpaiguri Station Security: পহেলগাঁওকাণ্ডের জের, যাত্রীদের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশনে বাড়ল নিরাপত্তা

Darjeeling News: উত্তর ভারতের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট পহেলগাঁওয়ে, ভয়ঙ্কর জঙ্গি হামলার পর উত্তরবঙ্গের সেই চেনা ছবিতেও এসেছে বদল।

সনৎ ঝা, দার্জিলিং: পহেলগাঁওয়ে পর্যটকদের বেছে বেছে খুনের পর থেকেই দেশ জুড়ে প্রত্যাঘাতের দাবি হয়েছে আরও জোরালো। এই অবস্থায় কাশ্মীর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনে (New Jalpaiguri Station Security) জুড়ে দিনরাত শুরু হয়েছে জিআরপি, আরপিএফের টহলদারি। যাত্রী নিরাপত্তায় স্টেশনে মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড, বোম স্কোয়াডও। 

স্টেশনে বাড়ল নিরাপত্তা: গরমের ছুটিতে বাঙালির আল্টিমেট ডেস্টিনেশন মানেই পাহাড়। কিন্তু, উত্তর ভারতের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট পহেলগাঁওয়ে, ভয়ঙ্কর জঙ্গি হামলার পর উত্তরবঙ্গের সেই চেনা ছবিতেও এসেছে বদল। কাশ্মীরে বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর নৃশংস হামলার, পাল্টা প্রত্যাঘাতের জন্য তৈরি ভারতও। এই অবস্থায়, কাশ্মীর থেকে প্রায় ২২০০ কিলোমিটার দূরে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনে ধরা দিল ঢালাও নিরাপত্তার ছবি। নিউ জলপাইগুড়ি স্টেশনে চলছে ২৪ ঘণ্টার বিএসএফ-জিআরপি ও আরপিএফ-এর টহল। নিয়মিত প্ল্যাটফর্ম ও ট্র্যাক পরিদর্শনের পাশাপাশি, নিরাপত্তা রক্ষার্থে মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড ও বোমা শনাক্তকারী ইউনিটকেও। সন্দেহজনক ব্যক্তি দেখলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।  শিলিগুড়ির এক বাসিন্দা রুবি বর্ধন বলেন, "অন্যান্য় দিনের থেকে অনেকটাই অন্যরকম। আমরা তো এখানে এনজিপি স্টেশনে আমরা অনেকবারই যাতায়াত করি, কিন্তু এখানে আমরা এত সিকিউরিটি আমরা কোনওসময়ই দেখি না। চেক-ইন হচ্ছে এটা তো ভালই। অপরাধ করেছে যারা তারা শাস্তি পাবেই।''

পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ। মাঝখানে খুব সঙ্কীর্ণ একটি অংশ ভারতের। যাকে বলা হয় 'চিকেনস্ নেক'। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র এই এলাকা। এই অংশকে শিলিগুড়ি করিডরও বলা হয়। যে চিকেনস নেকের উপর নজর রয়েছে একাধিক বিদেশি জঙ্গি সংগঠনের। এমনকী সম্প্রতি বাংলাদেশে অশান্তির সময়েও চিকেনস নেক দখলের হুঁশিয়ারি শোনা গেছে বারবার। তাই ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউ জলপাইগুড়ি স্টেশনও। নিউ জলপাইগুড়ি জংশনের RPF-এর পোস্ট কমান্ডার মুকেশ কুমার রাজক বলেন, "নিউ জলপাইগুড়ি খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এখানে যাত্রী সংখ্যাও প্রচুর। পহেলগাঁও হামলার পর থেকে এখানে থ্রেট বার্তা এসেছে। ওই থ্রেট বার্তার পর থেকেই আরও বেড়েছে চেক-ইন, তল্লাশি। এখনও পর্যন্ত তল্লাশিতে কোনও সন্দিগ্ধ ব্যক্তি বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।''

শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারত-বাংলাদেশের সম্পর্কে আগেই চিড় ধরিয়েছে, যার পর থেকে পাকিস্তানের আরও কাছাকাছি এসেছে মহম্মদ ইউনূসের বাংলাদেশ। এদিকে পহেলগাঁওকাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। এমতাবস্থায়, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে নিরাপত্তা বজায় রাখাও নিরাপত্তা বাহিনীর কাছে চ্যালেঞ্জ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget