এক্সপ্লোর

CBI: ফোন নম্বর কার? কোথা থেকে এসেছিল ফোন ? প্রাথমিকে দুর্নীতিতে এবার স্ক্যানারে 'পর্ষদের'  ফোন নম্বর

এই নম্বর তদন্তের জন্য সিবিআইকে আজ নির্দেশ দেন বিচারপতি। এ দিকে প্রাথমিকে ১৪০ জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অনড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: প্রাথমিকে দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে 'পর্ষদের'  ফোন নম্বর। ফোন নম্বর কার ? কোথা থেকে এসেছিল ফোন ? সিবিআইকে খতিয়ে দেখতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।  ২০১৭-য় পর্ষদের অফিস থেকে ফোন আসার দাবি করেন এক চাকরিপ্রার্থী। পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করে নিয়োগপত্র সংগ্রহ করতে বলা হয়, দাবি চাকরিপ্রার্থীর। এই নম্বর তদন্তের জন্য সিবিআইকে আজ নির্দেশ দেন বিচারপতি। এ দিকে প্রাথমিকে ১৪০ জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অনড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

১৪০ জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিকে ২৬৮ জনের চাকরি বাতিল এবং বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ২৬৮ জন। নিজেদের বক্তব্য পেশ করার জন্য ২৬৮ জনকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এর আগে ৫৪ জন প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের মধ্যে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রেখেছেন বিচারপতি।  আজ ফের ১৪০ জনের চাকরি বাতিল ও বেতন বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সর্বোচ্চ আদালত ( Supreme Court ) প্রথমে চাকরি বাতিলে স্থগিতাদেশ দিলেও, বিচারপতি মামলা পাঠিয়েছিলেন হাইকোর্টে ( Kolkata High Court )! কিন্তু তাতেও শেষ রক্ষা হল না! প্রাথমিকে ১৪০ জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অনড় থাকল আদালত। এমনকি তাঁদের বেতন বন্ধের নির্দেশও বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Abhijit Ganguly ) ।  

টেটে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ

২০১৪’র প্রাথমিকে টেটে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠে। বেআইনিভাবে বাড়তি এক নম্বর করে দেওয়ার পাশাপাশি ফেল করে, এমনকি পরীক্ষা না দিয়ে, ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন বলেও অভিযোগ সামনে আসে।  গত বছরের ১৩ জুন, সেই ২৬৯ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।   

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা

এরপর বরখাস্ত হওয়াদের একাংশ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন।কিন্তু ডিভিশন বেঞ্চও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই সিলমোহর দেয়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। ২০২২-এর ১৮ অক্টোবর, সর্বোচ্চ আদালত ২৬৯ জনের চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেয়। পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্ট ২৬৯ জনকে মামলায় যুক্ত করবে। 

মোট ১৯৩ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল

এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে, চাকরি ফিরে পান একজন। ফলে ২৬৯ থেকে সংখ্যাটা কমে দাঁড়ায় ২৬৮। এই পরিস্থিতিতে গত ২৩ ডিসেম্বর, ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর বুধবার আরও ১৪০ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন তিনি। এ নিয়ে মোট ১৯৩ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল হল। 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget