এক্সপ্লোর

Newtown News: মত্ত অবস্থায় মহিলা SI-এর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

Kolkata News: থানার মধ্যেই মত্ত অবস্থায় মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ। বিহারের বাসিন্দা, বড়বাজারের দুই ব্যবসায়ী উজ্জ্বল কুমার ও কানহাইয়া কুমারকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ।

কলকাতা: থানার ভিতরে বেনজির কাণ্ড। মত্ত অবস্থায় মহিলা SI-এর শ্লীলতাহানির অভিযোগ। বিহারের বাসিন্দা, বড়বাজারের দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিউটাউন থানার (Newtown News) পুলিশ। ধৃতদের জামিনের আর্জি খারিজ করে, বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।

মহিলা SI-এর শ্লীলতাহানির অভিযোগ: থানার মধ্যেই মত্ত অবস্থায় মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ। বিহারের বাসিন্দা, বড়বাজারের দুই ব্যবসায়ী উজ্জ্বল কুমার ও কানহাইয়া কুমারকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃত দুই ব্যবসায়ী আদতে বিহারের বাসিন্দা। নিউটাউনে তাঁরা ভাড়া থাকেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বন্ধুদের সঙ্গে হোলি খেলে বড়বাজার থেকে ফিরছিলেন দু'জন। রাত সাড়ে ১১টা নাগাদ নিউটাউনের বলাকা আবাসনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁদের গাড়ি। গাড়ির গতি এতটাই বেশি ছিল, ধাক্কা মারার পর সামনের অংশ পুরো দুমড়েমুচড়ে যায়। সময়মতো এয়ারব্যাগ খুলে যাওয়ায়, গাড়িতে থাকা দুই যাত্রীরই কিছু হয়নি।

পুলিশ সূত্রে দাবি, উজ্জ্বল কুমার ও কানহাইয়া কুমার, দু'জনেই মত্ত অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর দু'জনকেই নিউটাউন থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, মত্ত অবস্থায় থাকা দুই ব্যবসায়ী থানার মধ্যেই এক মহিলা SI-এর শ্লীলতাহানি করেন। তাঁর উর্দি ধরে টানা হয় বলেও অভিযোগ। আইনজীবী ভোলানাথ রাহা বলেন, "উজ্জ্বল কুমার আর কানহাইয়া কুমার, দু'জনকেই প্রোডিউস করা হয়েছে আজ কানেকনশন উইথ কেস নম্বর নিউটাউন কেস নম্বর ৬০ ডেটেড ১৪.০৩.২৫।nমিস বিহেভ করা হয়েছে। শ্লীলতাহানি করেছে।'' দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মালিক উজ্জ্বল কুমার। মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো, থানায় কর্তব্যরত মহিলা SI-এর শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।

চলতি সপ্তাহে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের অফিসে ডেকে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হন অঞ্চল সভাপতি। ধর্ষণের অভিযোগে কোনও ব্যবস্থা না নিলেও মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুব তৃণমূল নেতাকে। অঞ্চল সভাপতিকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি।                                                

আরও পড়ুন: Weather Update: মার্চেই জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, হাওয়া বদল কবে? জানাল আবহাওয়া দফতর

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget