এক্সপ্লোর

HS Answer Sheet Recovered : রাস্তার ধারে পড়ে বস্তাভর্তি উচ্চমাধ্যমিকের উত্তরপত্র ! শোরগোল

West Bengal Council of Higher Secondary Education : 'উত্তরপত্র অবিকৃত, পরীক্ষার্থীদের ফলাফলে কোনও প্রভাব পড়বে না', জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

শুভেন্দু ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, কোচবিহার : উচ্চমাধ্যমিকের (Uchha Madhyamik) রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র পড়ে রাস্তায় ! রাজ্যজুড়ে শিক্ষা-দুর্নীতির (Recruitment Scam) অভিযোগের মধ্যেই এবার কোচবিহারে মিলল উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা। কোচবিহারের (Cooch Behar) ঘোকসাডাঙায় রাস্তার ধারে মিলেছে বস্তাভর্তি উচ্চমাধ্যমিকের উত্তরপত্র। উদ্ধার হওয়া খাতা এবারের উচ্চমাধ্যমিকের, স্বীকার করল সংসদ। যদিও 'উত্তরপত্র অবিকৃত, পরীক্ষার্থীদের ফলাফলে কোনও প্রভাব পড়বে না', জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

কীভাবে উদ্ধার ?

গতরাতে বাড়ি ফেরার পথে ঘোকসাডাঙা অঞ্চলের এক হিমঘরের কর্মী শ্যামল বর্মন রাস্তার মাঝে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। যেখানে থেকে কিছু সাদা কাগজ উঁকি দিচ্ছিল বলে তাঁর সন্দেহ হয়। এগিয়ে গিয়ে প্রশ্ন বা উত্তরপত্রের মতো জিনিসগুলো ঠেকতেই তিনি সেই বস্তা নিজের বাড়িতে নিয়ে এসে রাখেন। আজ সকালে তিনি রাস্তা থেকে উদ্ধার হওয়া বস্তা ও তার মধ্যে থাকা কাগজের কথা জানান প্রতিবেশী তথা পেশায় পার্শ্ব শিক্ষক দুলাল বর্মনকে। তিনিই খতিয়ে দেখে বোঝেন বস্তায় আসলে যা রয়েছে তা এবারের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের উত্তরপত্র ! যার পরই খবর দেওয়া হয় সংশ্লিষ্ট মহলে। পরে সংসদের কর্মীরা এসে খাতাগুলি মিলিয়ে সেখান থেকে নিয়ে যান। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া খাতাগুলি আলিপুরদুয়ারের একটি স্কুলের। কীভাবে খাতাগুলি রাস্তার ধারে পড়েছিল সেটা খতিয়ে দেখার কাজ চলছে। যদিওএক শিক্ষক বাড়ি ফেরার পথে তাঁর বাইক থেকে সেগুলো পড়ে যায় বলেই তাঁর কাছে খবর পৌঁছেছে বলেই জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

'উত্তরপত্র অবিকৃত, পরীক্ষার্থীদের ফলাফলে কোনও প্রভাব পড়বে না'

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, খাতাগুলি এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষারই। কোচবিহারের হেড এক্সামিনারের থেকে খাতা নিয়ে বাইকে বাড়ি যাওয়ার পথে এক শিক্ষকের বাইক থেকে সেগুলি পড়ে যায় বলেই খবর ছিল। যদিও উদ্ধার হওয়ার পর সিলপ্যাক খতিয়ে দেখে সংসদ আশ্বস্ত করেছে উত্তরপত্রগুলি অবিকৃতই রয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে কোনও প্রভাব পড়বে না। পাশাপাশি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য-র কথায় খাতাগুলি খুঁজে পাওয়া যাওয়াতে মিলেছে স্বস্তি।                      

আরও পড়ুন- বিকাশ ভবনে বসে বিস্ফোরক-যোগে অভিযুক্ত! NIA-এর হাতে গ্রেফতার

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Kolkata: নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ জন অভিযুক্ত
নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ জন অভিযুক্ত
Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget