এক্সপ্লোর

NIA: রামনবমীতে অশান্তির ঘটনায় ৬টি মামলা রুজু NIA-র

শিবপুর ও শ্রীরামপুরে অশান্তি ঘটনায় ৪ মামলা।  রিষড়ায় অশান্তির ঘটনায় একটি মামলা রুজু  হয়েছে। পাশাপাশি ডালখোলায় অশান্তির ঘটনায় একটি মামলা রুজু হয়েছে NIA-র তরফে। 

আবির দত্ত, কলকাতা:  রামনবমীতে (Ramnabami) অশান্তির ঘটনায় ৬টি মামলা রুজু করল এনআইএ (NIA)। হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। শিবপুর ও শ্রীরামপুরে অশান্তি ঘটনায় ৪ মামলা।  রিষড়ায় অশান্তির ঘটনায় একটি মামলা রুজু  হয়েছে। পাশাপাশি ডালখোলায় অশান্তির ঘটনায় একটি মামলা রুজু হয়েছে NIA-র তরফে। 

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ ছিলই। সেই মোতাবেক, রাজ্যের ৩ জেলায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করে দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। দাড়িভিটকাণ্ডে কলকাতা হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই, রামনবমীর মিছিল ঘিরে, ৩ জেলায় অশান্তির ঘটনায় ৬টি মামলা রুজু করে তদন্ত নামল NIA এই তদন্তে DSP এবং ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা থাকবেন বলে NIA সূত্রের খবর। 

প্রেক্ষাপট: ৩০ মার্চ, রামনবমীর মিছিলকে ঘিরে ২ পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড এলাকা পুলিশের গাড়ি, বাস, টোটো-অটো-বাইকে ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ করে ছোড়া হয় ইট-পাটকেল। 

সেদিনই উত্তর দিনাজপুরের ডালখোলাতে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি বাধে। থানার সামনে রাখা গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়। কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ঠিক ২ দিন পর,  ২ এপ্রিল হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিল ঘিরে ফের অশান্তি বাধে। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন - কিচ্ছু বাদ যায়নি! রামনবমীর মিছিল ঘিরে অশান্তির প্রেক্ষাপটে, হাইকোর্টে মামলা করেন শুভেনদু অধিকারী। দাবি ওঠে এনআইএ তদন্তের। তারই প্রেক্ষিতে গত ২৭ এপ্রিল

তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট: কলকাতা শিবপুর, রিষড়া ও ডালখোলায় অশান্তির ঘটনায়, NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে, হাওড়ার শিবপুর এবং হুগলির শ্রীরামপুরের অশান্তির ঘটনায় ২টি করে মোট ৪টি মামলা হুগলির রিষড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তির ঘটনায় ১টি করে, মোট ২টি মামলা রুজু করা হয়েছে বলে এনআইএ সূত্রের খবর। 

রাজ্যে একাধিক মামলার তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের আওতাধীন এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থার হাতে ২০২১ সাল থেকে এখনও অবধি বাংলায় মোট ৯টি মামলা করেছে NIA। এর মধ্য়ে ৩টি মামলা হয় ২০২১-এ। ২০২২ থেকে এখনও অবধি মোট ৬টি মামলা রুজু করেছে তারা।  যার সর্বশেষ সংযোজন রামনবমীর মিছিল ঘিরে অশান্তির এই মামলা।

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget