এক্সপ্লোর

Nipah Virus Update: "নিপাতেই আক্রান্ত রাজ্যের দুই নার্স", দুজনের মধ্যে এবার ১ জন কোমায় !

Nipah Virus Update Katwa Nurse Under Coma: কোমায় নিপা আক্রান্ত কাটোয়ার নার্স। ভেন্টিলেশনে পূর্ব মেদিনীপুরের আরেক নার্স।

কলকাতা: কোমায় নিপা আক্রান্ত কাটোয়ার নার্স। ভেন্টিলেশনে পূর্ব মেদিনীপুরের আরেক নার্স। সূত্র মারফৎ খবর, '২জনেই জ্বর নিয়ে বেশ কয়েকদিন ডিউটি করেছিলেন। ২জনেই একসঙ্গে জ্বর নিয়ে ডিউটি করছিলেন', সম্ভবত মহিলা নার্স থেকেই আরেকজনের সংক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে।নিপা ভাইরাস নিয়ে নবান্নে আজই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৈঠক।

আরও পড়ুন, নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা চিহ্নিত করা হল ৪ জনকে ! কোন এলাকার বাসিন্দা তাঁরা ?

"হৃদয়পুরে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন, জ্বর নিয়ে পরীক্ষায় বসেছিলেন নিউটাউনে"

'২জন নার্সই জ্বর নিয়ে পরীক্ষায় বসেছিলেন। গুসকরায় নার্সিংয়ের একটি পরীক্ষায় বসেছিলেন কাটোয়ার নার্স। নিউটাউনে টিসিএসের সেন্টারে একটি পরীক্ষায় বসেছিলেন আরেকজন। হৃদয়পুরে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন নিপা আক্রান্ত ২ নার্স। ২ নার্সের ৩জন রুমমেটও নার্স, তাঁদের ডিউটিতে আসতে নিষেধ। ৩জনের শরীরে এখনও কোনও উপসর্গ না থাকলেও ডিউটিতে নিষেধ', ২ নার্সের পরিবারকেই আপাতত আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফৎ খবর। 

একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

ইতিমধ্যে একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ নিয়ন্ত্রণে সেই ‘ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিমকে’ পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এই প্রতিনিধি দলে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV), কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড পাবলিক হাইজিন, কল্যাণী AIIMS ও ভুবনেশ্বর AIIMS-এর একাধিক বিশেষজ্ঞ। রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে কেন্দ্রীয় সরকারের এই টিম।কীভাবে নিপা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে চলছে লাগাতার বৈঠক।

আমরা মনে করি রাজ্য সরকারের উচিত ইমিডিয়েট কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাওয়া : সুকান্ত মজুমদার

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, আমরা তো চিন্তিত অত্যন্ত। আমরা মনে করি রাজ্য সরকারের উচিত ইমিডিয়েট কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাওয়া। রাজ্য সরকারের কিছু ডাক্তার, বিজ্ঞানী এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের এইসমস্ত বিজ্ঞানী, ডাক্তারদের নিয়ে একটি টিম তৈরি করে ইমিডিয়েটলি কাজে নেমে যাওয়া উচিত। যাতে করে বাংলার মানুষের আর প্রাণ না যায়। নিপা ভাইরাসে রাজ্যের এক বাসিন্দা আক্রান্ত হওয়ায়, আগেভাগে প্রস্তুতি নিচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতাল। সূত্রের খবর সেখানে, তৈরি করা হয়েছে ১০টি আইসোলেশন কেবিন। থাকছে ২০টি CCU.মোট ৬৩টা বেড মিলিয়ে পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে একটি ব্লকে।তবে এখনই উদ্বেগ-আতঙ্কে না ভোগার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। 

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget