এক্সপ্লোর

Nizam Palace Fire : নিজাম প্যালেসেই সিবিআই দফতর, আজ সেখানেই আগুন

কলকাতার নিজাম প্যালেসেই রয়েছে সিবিআই দফতর। আর এখানেই থাকতেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা।

কলকাতা : সোমবার সন্ধেয় সকলের নজর ছিল এই বাড়ির দিকেই। কারণ, এদিনই  সন্ধেয় সিবিআই-এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা সন্দীপ ঘোষকে আটক করে নিজাম প্য়ালেসে নিয়ে আসেন। তারপরই  গ্রেফতার করা হয় তাঁকে। আরজি কর কাণ্ডে সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়ার পর এটাই প্রথম গ্রেফতারি। তাই সন্ধে যত গড়িয়েছে সকলের নজর পড়েছে নিজাম প্যালেসে। এরই মধ্যে মঙ্গলবার সকালেই সেই বাড়িতেই ঘটে গেল অগ্নিকাণ্ড। 

নিজাম প্যালেস কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অন্যতম দফতর। ক্যামাক স্ট্রিটের সন্নিকটে এই অফিস। সেই বাড়িরই ছয়তলায় আগুন লেগে যায়।  সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা গিয়েছে, ওই তলায় কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টার্সে আগুন লাগে। 

ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছায় । আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ এখনও জানা যায়নি। তবে সেখানে দুটি সিলিন্ডার, আভেন রয়েছে। রান্নার করার জেরেই এই আগুন কি না খতিয়ে দেখা হচ্ছে। 

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নিজাম প্যালেসের কর্মী আবাসনের ৬ তলার একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন ওই বাড়ির বাসিন্দারা। আতঙ্কে চিৎকার করেন কেউ কেউ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে  সরকারি কর্মীদের অনেকেই পৌঁছে যান সেখানে। দমকল আসার আগেই তারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। বাসিন্দাদের কারও কারও মতে, কোনও টিভ সেট থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে। ঠিক সময় তৎপর হওয়ায় বড় বিপদ এড়ানো গিয়েছে। 

এই পরিস্থিতিতে এখন সকলেরই নজর নিজাম প্যালেসের দিকে। তাই সেখানে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে যায় দ্রুত।    

আরও পড়ুন :

'দিদি পাঠিয়েছে, CM কে ফোন করুন' চড়া গলা, হুমকি বর্তমান অধ্যক্ষকে ! কে এই সন্দীপ ঘনিষ্ঠ আফসার? 

কলকাতার অন্য আগুন 

কলকাতায় ফের আগুন-আতঙ্ক। এবার পাতিপুকুরে। ভোর পাঁচটা নাগাদ মাইকেল কলোনিতে কাগজের গোডাউনে প্রথম আগুন নজরে আসে। মূলত পিচবোর্ডের মতো দাহ্য বস্তু মজুত থাকায় গোডাউনে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

                 

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget