এক্সপ্লোর

Mithun Chakraborty: রাজনৈতিক মন্তব্যে 'না', পুজোর আগে কলকাতায় মিঠুন চক্রবর্তী

মিঠুন পুজোর আগে শহরে এলেও জানান, পুজোর সময় তিনি কলকাতায় থাকবেন না

কলকাতা: তিনদিনের সফরে কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা (Actor) ও বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অমিত শাহর (Amit Shah) পুজো (Durga Puja 2022) উদ্বোধন প্রসঙ্গে মিঠুন বলেন, উনি পুজোর উদ্বোধন করতেই পারেন। তবে রাজনীতি নিয়ে কোনও কথা তিনি বলতে চাননি। মিঠুন পুজোর আগে শহরে এলেও জানান, পুজোর সময় তিনি কলকাতায় থাকবেন না।

কারোর পুজোর উদ্বোধনের তালিকা, বছরের পর বছর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। কেউ আবার পুজোয় দেয় বইয়ের স্টল!এ যেন রথ দেখা, আর তার সঙ্গে কলা বেচা! সব রাজনৈতিক দলই এই কৌশল নেয়। পুজোও যেমন হয়, তেমনই জনসংযোগের মাধ্যমে দলীয় রাজনীতির প্রচারও হয়। আর, বাঙালির সবচেয়ে বড় উৎসবকে সামনে রেখে এবার বিজেপির জনসংযোগের প্রধান হাতিয়ার, মিঠুন চক্রবর্তী। 

সূত্রের খবর, অমিত শাহ না আসলে সল্টলেকে EZCC’তে বিজেপির পুজো উদ্বোধন করতে পারেন মিঠুন চক্রবর্তী। শুক্রবারই শহরে পৌঁছেছেন তিনি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে জনসংযোগের হাতিয়ার ‘বাঙালি বাবু’ 

EZCC’র পাশাপাশি এবার অমিত শাহকে দিয়ে, সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের BJ ব্লকের পুজো উদ্বোধন করানোরও পরিকল্পনা রয়েছে বিজেপির। এবার, সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’। আর, সল্টলেকের BJ ব্লকের পুজোর থিম ‘রামমন্দির’! সূত্রের খবর, এই পুজোগুলোর উদ্বোধনও অমিত শাহকে দিয়ে করানোর ইচ্ছা আছে বঙ্গ বিজেপি’র।

তবে, অমিত শাহ বঙ্গ সফরে আসবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। রবিবার কিংবা সোমবার দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দল আসবে। তারা পুজো মণ্ডপ ঘুরে দেখে, রিপোর্ট দেবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে, পুজো উদ্বোধনের জন্য বুধ থেকে শুক্রবারের মধ্যে একদিন রাজ্যে আসতে পারেন অমিত শাহ।

এদিকে BJ ব্লক পুজো কমিটি সূত্রে খবর, অমিত শাহ তাদের পুজোর উদ্বোধনের জন্য আসবেন কি না, তা নিয়ে এখনও তাদের কাছে কোনও খবর নেই। তবে বিজেপি যদি তাদের জানায়, তাহলে তারা অমিত শাহকে আমন্ত্রণপত্র পাঠাবে। ২০১৯ সালে এই পুজোর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে শনিবার পার্টির পুজো নিয়ে হেস্টিংসের অফিসে বৈঠক করবেন মিঠুন চক্রবর্তী। বিজেপি সূত্রে খবর, কলকাতার আশেপাশের কয়েকটি পুজো মিঠুন চক্রবর্তীকে দিয়ে উদ্বোধন করানোর কথা ভাবা হচ্ছে। এমনকী রাজ্য সভাপতি চাইছেন, মিঠুন চক্রবর্তীকে তাঁর বালুরঘাটের পাড়ার পুজোতেও নিয়ে যেতে।

মুখে কুলুপ আঁটেন তারকা রাজনীতিবিদ: এর আগেও একাধিকবার রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। বঙ্গ রাজনীতিতে কি ফের সক্রিয় মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)? জুলাইতেও সরাসরি কোনও উত্তর দিলেন না। তবে রাজ্য বিজেপি দফতরে (state bjp office) তাঁর সাংবাদিক বৈঠক (press conference) থেকে রাজনৈতিক মহল মোটামুটি নিশ্চিত হয়, পঞ্চায়েত ভোটের (panchayat election) আগে মিঠুনকে নতুন দায়িত্ব দিতে চাইছে গেরুয়া শিবির। অভিনেতা নিজেও বললেন, 'অনেক কিছু রয়েছে। সব বলা যাবে না। বিজেপির (bjp) বাকি কর্মীদের মতোই আমিও এক জন।  দিল্লি থেকে যা বলবে, করব।' সঙ্গে সংযোজন, কিছু কথা ইতিমধ্যে হয়েছে। কিছু কাজও দেওয়া হয়েছে তাঁকে। তবে সেটা কী তা নিয়ে মুখে কুলুপ আঁটেন তারকা রাজনীতিবিদ।  

বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় মিঠুন! জুলাই-তেও কলকাতায় পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সুকান্তর আমন্ত্রণ রক্ষা করতে সন্ধেয় রাজ্য বিজেপি-র সদর দফতরেও যান। সেখানে সুকান্তর সঙ্গে বৈঠক করেন তিনি। তার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপি-র সাধারণ কর্মী হিসেবেই কাজ করবেন। দল যে নির্দেশ দেবে, যে দায়িত্ব দেবে পালন করবেন নিষ্ঠা ভরে। তাঁকে কী দায়িত্ব দেওয়া হচ্ছে, তা যদিও খোলসা করেননি মিঠুন। তবে তৃণমূলের বিরুদ্ধে যে তাঁকে ব্যবহার করা হবে আগামী দিনে, সেই ইঙ্গিত দেন সুকান্ত।

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget