এক্সপ্লোর

Amartya Sen : ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে এবার সরব অমর্ত্য সেন, 'সব মানুষকেই সম্মান দেওয়া উচিত..'

Amartya Sen On Bengali Harassment In India: ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, কী বললেন অমর্ত্য সেন ?

কলকাতা:  দেশের একাধিক রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগ এসেই চলেছে। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

আরও পড়ুন, BLO-দের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জের, রাজ্যসভায় নোটিস জমা শমীকের, 'ভোটের ফল প্রভাবিত করাই এর উদ্দেশ্য..'

 অমর্ত্য সেন বলেছেন, 'কাউকে হেনস্থা করা হলে, তাতে আপত্তি তোলার কারণ থাকবে। বাঙালি হোন বা পাঞ্জাবি, কাউকেই হেনস্থা করা উচিত নয়।' অমর্ত্য সেন আরও বলেন,'... এগুলি আলোচনার কোনও প্রয়োজন নেই। এটা আমাদের সংবিধান থেকে,.. প্রথম থেকেই পরিস্কারভাবে বলা আছে।..এটা শুধু আঞ্চলিক অধিকার, তা নয়, সমস্ত ভারতবাসীরই এই অধিকার আছে, বলেছেন তিনি।  

ভিন রাজ্য়ে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে এবার তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোশ্য়াল মিডিয়ায় তারা লিখেছে, বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করুন রাজ্য পুলিশের হেল্পলাইন নম্বরে। এদিকে, এই পোস্টকে রিপোস্ট করে শুভেন্দু অধিকারী পাল্টা লিখেছেন, ভিন রাজ্য থেকে আগত হিন্দুরা, যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তাঁদের যদি পুলিশ হেনস্থা করে, নির্দ্বিধায় ইমেলে তথ্য সহ জানান।  

কখনও ভিনরাজ্য়ে মারধর করা হচ্ছে এ রাজ্য়ের পরিযায়ী শ্রমিককে। কোথাও আটকে রেখে চলছে হেনস্থা। কোথাও আবার পুলিশি ধরপাকড়ের অভিযোগ উঠেছে। দিল্লি থেকে রাজস্থান, ওড়িশা থেকে ছত্তীসগঢ় , মহারাষ্ট্র। একাধিক রাজ্য়, মূলত বিজেপি শাসিত রাজ্য়গুলোতে, বাংলায় কথা বললেই, বাংলাদেশি সন্দেহে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ উঠেছে...। এই প্রেক্ষিতে এবার তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। 

রাজ্য পুলিশের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে ওঁদের কোনও স্পষ্ট ধারণা নেই।

বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এছাড়া, পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। হেল্পলাইন নম্বরটি হল, 91477 27666, এই নম্বরে হোয়াটস্যাপও করা যাবে। পাশাপাশি, মেসেজের মাধ্য়মে প্রয়োজনীয় তথ্যও এখানে পাঠানো যাবে।

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget