এক্সপ্লোর

Bagdah: গলায় কোপ মেরে প্রৌঢ়কে খুন, অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে আগুন লাগাল স্থানীয়রা

প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার বাগদা। বাগদায় প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: একটি খুনকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল গোটা এলাকা। প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার বাগদা। বাগদায় প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে আগুন লাগাল উত্তেজিত জনতা। ঘটনায় উত্তেজনা ছড়ি়য়ে পড়ে এলাকায়।

ঠিক কী ঘটেছে? 

উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রনী গ্রাম পঞ্চায়েত এলাকার পুস্তিঘাটা গ্রামে রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের দাবি, যে সময় এই নৃশংস ঘটনাটি ঘটে তখন বিকেলে ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন ৫৪ বছরের নীলকমল সর্দার। সেই সময় প্রতিবেশী সুভাষ সর্দার অতর্কিতে হাসুয়া দিয়ে নীলকমল সর্দারের গলায় কোপ মারে বলেই অভিযোগ। 

এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নীলকমল। ফোনের মধ্যেই বাবার অতর্কিত চিৎকার শোনেন নীলকমল সর্দারের ছোট ছেলে সম্রাট সর্দার। এর পরই খবর শুনে ছুটে আসে সে। বাবাকে নিয়ে নিকটবর্তী দত্তপুলিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, ভিড়ে ঠাসা স্টাফ স্পেশ্যাল থেকে পড়ে গেলেন যাত্রী, অল্পের জন্য রক্ষা

এরপরই এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা আগুন লাগিয়ে দেয় অভিযুক্তের বাড়িতে। রাতেই অভিযুক্ত সুভাষ সর্দারকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ । মৃত নীলকমল সর্দারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সুভাষ সর্দার কেন এই ঘটনা ঘটিয়েছে তাঁরা তা জানে না। এমনকী পারবারিকও কোনো শত্রুতা নেই বলেই দাবি করেছে মৃতের পরিবার। 

অভিযুক্ত-সহ গোটা পরিবারের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে গ্রামের বাসিন্দারা। সোমবার সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে বসানো হয়েছে পুলিশ পাহারা। নতুন করে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। তবে পুরনো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget