এক্সপ্লোর

Murshidabad: ভিড়ে ঠাসা স্টাফ স্পেশাল থেকে পড়ে গেলেন যাত্রী, অল্পের জন্য রক্ষা

জানা গিয়েছে, এদিন ট্রেনে চেপে বহরমপুরে ডাক্তার দেখাতে আসছিলেন রঘুনাথগঞ্জের সাইদাপুরের বাসিন্দা আলিয়ারা বিবি। ট্রেনের মধ্যে ভিড়ের চাপে ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে দুর্ঘটনা।

রাজীব চৌধুরী, বহরমপুর (মুর্শিদাবাদ): সপ্তাহের শুরুতেই মুর্শিদাবাদে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে তীব্র চাঞ্চল্য। যাত্রীদের ভিড়ে ঠাসা স্টাফ স্পেশাল ট্রেন। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াতেই হুড়োহুড়ির জেরে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন এক মহিলা যাত্রী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি।

সোমবার সকালে লালগোলা থেকে রানাঘাটগামী স্টাফ স্পেশ্যাল ট্রেনে এই  ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এদিন ট্রেনে চেপে বহরমপুরে ডাক্তার দেখাতে আসছিলেন রঘুনাথগঞ্জের সাইদাপুরের বাসিন্দা আলিয়ারা বিবি। ট্রেনের মধ্যে ভিড়ের চাপে ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে দুর্ঘটনা। প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা মহিলাকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আরপিএফ।লোকাল ট্রেন বন্ধ। ফলে ভিড় বাড়ছে স্টাফ স্পেশালে। যাত্রীদের অধিকাংশের দাবি, ভিড়ের চাপে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

উল্লেখ্য, করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চলছে রেলের কর্মীদের যাতায়াতের জন্য কিছু স্টাফ স্পেশাল ট্রেন। বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের এই ট্রেনগুলিতে যাতায়াতের অনুমতি রয়েছে।

তৃতীয় দফায় রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর গত ৫ মে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিধিনিষেধের কথা ঘোষণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লোকাল ট্রেন বন্ধ রাখার কথা জানিয়েছিলেন।ইতিমধ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এই পরিস্থিতি অনেকেরই প্রশ্ন, লোকাল ট্রেন পরিষেবা ফের কবে থেকে শুরু হবে। এ ব্যাপারে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী  বলেছিলেন,  ‘গ্রামাঞ্চলে ভ্যাকসিনেশন ঠিকমতো হলেই লোকাল ট্রেন চলবে’। তিনি বলেছিলেন, ‘এখনও রাজ্যের ১৪ কোটির বদলে ৩ কোটি ভ্যাকসিন মিলেছে। কলকাতায় এখনও পর্যন্ত ৭৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।  হাওড়ায় এখনও পর্যন্ত ৮৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।’

উল্লেখ্য,  রাজ্য আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন বলে গত ১২ অগাস্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ অগাস্ট পর্যন্ত রাজ্যে চালু থাকছে কোভিডের বিধিনিষেধ।মুখ্যমন্ত্রী বলেছিলেন,   লোকাল ট্রেন চালু করতে আর একটু সময় নিচ্ছি, কারণ থার্ড ওয়েভটা দেখে নিতে হবে। আরও ১৫ দিন এটা থাকবে, অগাস্টের ৩০ পর্যন্ত।এরমধ্যে মুখ্যমন্ত্রী টিকাকরণের গতি বাড়ানোর চেষ্টার কথা বলেছিলেন। বলেছিলেন, ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গেলে ট্রেন চালু করে দেওয়া হবে। 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget