এক্সপ্লোর

Duttapukur Incident : বাজির আড়ালে বোমা তৈরি হত দত্তপুকুরে ? NIA-তদন্তের দাবিতে সরব বিরোধীরা

NIA Demand : তদন্ত যেই করুক, আসল সত্য কি উঠে আসবে ? জানা যাবে, বোমার আড়ালে আরও শক্তিশালী কিছু তৈরি হত কি না ? কার মদতে চলছিল এই রমরমা কারবার ?

সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায়, দত্তপুকুর : বাজির আড়ালে কি আদতে বোমা তৈরি হত দত্তপুকুরে ? বিস্ফোরণ স্থলের অদূরে বাজি কারখানায় মজুত স্টোনচিপ দেখে তেমনই চাঞ্চল্যকর দাবি করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। একযোগে NIA-তদন্তের দাবি তুলেছে কংগ্রেস ও বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠালেন সুকান্ত মজুমদার। যদিও NIA তদন্তে নারাজ তৃণমূল।

ভয়াবহ বিস্ফোরণ। তার তীব্রতায় নিমেশের মধ্যে ধ্বংস হয়ে গেছে, আস্ত দালান বাড়ি। ২০০ মিটার দূরে মিলেছে দেহাংশ !
অনেকে বলছেন, বিস্ফোরণের শব্দ শোনা গেছে ১০ কিলোমিটার দূর থেকেও ! শুধু মজুত বাজি বিস্ফোরণে কি এই তীব্রতা থাকা সম্ভব ? তাহলে কি বাজির আড়ালে আরও শক্তিশালী কিছু তৈরি হত ? এগরার পর একই প্রশ্ন উঠল দত্তপুকুরেও ! মোচপোলের যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই বাড়ির ৫০ মিটার পিছনে রয়েছে ২টি পুকুর ঘেরা বাঁশবাগান। সেখানেই ৭টি ঝুপড়ি রয়েছে। যেখানে আদতে বাজি তৈরি করা হত। সেই গ্রাউন্ড জিরোয় পৌঁছে গেছিল এবিপি আনন্দ।

স্থানীয় সূত্রে দাবি, এদিন সকালেও এখানে জোরকদমে কাজ চলছিল। বিস্ফোরণ হতেই, পালিয়ে যান এখানকার কর্মীরা।
শুধু বাজির সরঞ্জাম বা অর্ধেক তৈরি হওয়া বাজি নয়, আশ্চর্যজনকভাবে এই সমস্ত ঝুপড়িতে মজুত রয়েছে স্টোনচিপও!
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাজি বানাতে স্টোনচিপ কেন ?

ঘটনাস্থলে গিয়ে একই আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও। একই সঙ্গে এই বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবি তুলেছে কংগ্রেস ও বিজেপি। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, "পশ্চিমবঙ্গে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখলাম, এত বোমা-গুলি। সমস্ত কারখানাগুলির আড়ালেই তো এগুলি হয়। আমরা তো বারংবার একথা বলছি। গোটা রাজ্যটাকে মুখ্যমন্ত্রী বারুদের স্তূপের উপর বসিয়ে রেখেছেন। পেটুয়া সংগঠনকে দিয়ে ইতিমধ্যেই বলতে শুরু করেছে, এর সঙ্গে বাজির কোনও সম্পর্ক নেই। নিজেদের পিঠ বাঁচানোর জন্য । কারণ, এই মুখ্যমন্ত্রী ২দিন আগে বলেছেন, এই রাজ্যে আমরা সমস্ত বেআইনি বাজি উদ্ধারের ড্রাইভ শুরু করব। এখন সেখান থেকে মুখ লুকাতে গিয়ে বলছেন, এর সঙ্গে বাজির কোনও সম্পর্ক নেই। আমরা মানছি এর সঙ্গে বাজির কোনও সম্পর্ক নেই। এর সঙ্গে আরডিএক্সের সম্পর্ক আছে। এখানে আরডিএক্স তৈরি হতো, না বোমা তৈরি হতো, সরকারকে এসে বলতে হবে। সরকার এর তদন্ত করতে পারবে না। এনআইএ তদন্তের দাবি করছি। ছয় মাসের একটি বাচ্চার আজ মৃত্যু হয়েছে। নৈতিক দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রীর বোঝা উচিত তিনি শুধু তাঁর ভাইপোর মুখ্যমন্ত্রী নন, ছয় মাসের যে বাচ্চাটি মারা গেছে তারও মুখ্যমন্ত্রী। "

এদিন ঘটনাস্থলে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দলও। সূত্রের খবর, তারা রিপোর্ট দেওয়ার পর, NIA তদন্তের দাবি জানিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'কোন শব্দবাজি তৈরিতে স্টোনচিপ লাগে ? লুকিয়ে বোমা তৈরি হত। এটা পুলিশ দিয়ে তদন্ত করালে হবে না। NIA দিয়ে তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।'

এগরার বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবিকে সম্মতি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। যদিও দত্তপুকুরের ক্ষেত্রে NIA চাইছে না শাসকদল। তদন্ত যেই করুক, আসল সত্য কি উঠে আসবে ? জানা যাবে, বোমার আড়ালে আরও শক্তিশালী কিছু তৈরি হত কি না ? কার মদতে চলছিল এই রমরমা কারবার ?

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget