এক্সপ্লোর

Chiranjit Chakraborty : 'বারাসাত কেন তাঁকে ভোট দেয় না ? ওঁর ভিতরে একটা দুঃখ আছে, আমারও আছে', কাকলি-প্রসঙ্গে চিরঞ্জিত

TMC News: বিজয়া সম্মিলনীতে আক্ষেপ শোনা গেল তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর গলায়।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • চিরঞ্জিত চক্রবর্তী কাকলি ঘোষ দস্তিদারের কম ভোট পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।
  • বিধায়ক হিসেবে নিজে কম ভোট পান, তবে সাংসদ কেন পান না, প্রশ্ন তোলেন।
  • কুণাল ঘোষ জানান, চিরঞ্জিতের বক্তব্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের প্রতিফলন নেই।
  • বিজেপির অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা চিন্তিত নন।

বারাসাত : "এই রকম একজন বিশিষ্ট, বিদগ্ধ নারী, তিনি এখানে...আমাদের বারাসাত কেন তাঁকে ভোট দেয় না ? কেন এখানে কম হয় ভোট ? তা আমি বলতে পারছি না, তাঁর একটা ভিতরে দুঃখ আছে...আমারও সেই দুঃখটা আছে, ক্ষোভ আছে।" তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের 'কম ভোট' পাওয়া নিয়ে বিজয়া সম্মিলনীতে এমনই আক্ষেপ শোনা গেল তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর গলায়। তাঁর কথায়, "কাকলি ঘোষ দস্তিদার, তিনি কেন আমাদের ভিতর থেকে এই ৩৫টা ওয়ার্ড থেকে ভাল ভোট কেন পান না ? এই প্রশ্ন নিশ্চয় আপনাদের আছে, আমারও আছে, আমরা সবাই মনে করি...যিনি এত কাজ করেন বারাসাতের জন্য, যিনি এত উপস্থিতি দেন আপনাদের সঙ্গে...যিনি এতদিন রাজনৈতিকভাবে গোটা ভারতবর্ষে কাজ করছেন...সাংসদ হিসাবে, তিনি বহু সময়ে স্পিকারের চেয়ারে বসেন, তাঁকে বসতে দেওয়া হয়...একমাত্র উনি বসেন, এই রকম একজন বিশিষ্ট, বিদগ্ধ একজন নারী, তিনি এখানে...আমাদের বারাসাত কেন তাঁকে ভোট দেয় না ? কেন এখন কম হয় ভোট ? তা আমি বলতে পারছি না, তাঁর একটা ভিতরে দুঃখ আছে...আমারও সেই দুঃখটা আছে, ক্ষোভ আছে। অথচ আমি কিছুই করি না, আমি ভোট পাই...এ এক মজার বিষয়, আমি বুঝতে পারি না কেন, আমি বলেছিলাম, রাজনীতি আমি একদম বুঝি না...সেটা খায় না মাথায় দেয়, তাই আমি বুঝতে পারি না, তো উনি বললেন, আমার সঙ্গে থাকুন...আস্তে আস্তে শিখে যাবেন, বুঝতে পারবেন কিন্তু সত্যি কথা বলছি ১৫ বছর হতে চলল...আমি এখনও রাজনীতি খুব একটা বুঝতে পারিনি।" 

চিরঞ্জিতের বক্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "চিরঞ্জিৎদা অত্যন্ত সিনিয়র। ওঁর বয়সও হয়েছে। উনি অত্যন্ত সিনিয়র এবং অনেকদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। ফলে, এটা সম্পূর্ণ ওঁর এবং পার্টির বিষয়। এর সঙ্গে এটুকু জানি, ক্ষোভ-বিক্ষোভের ন্যূনতম সম্পর্ক নেই।" অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপির তরফে অগ্নিমিত্রা পাল বলেন, "কাকলি ঘোষ দস্তিদার বা আমাদের চিরঞ্জিতবাবুর মধ্যে কী কথোপকথন, কে কার বিষয়ে বলছেন, আমরা খুব একটা ইন্টারেস্টেড নই। না, আমাদের সময় আছে। ২০২৬-এ আমাদের সরকার আসছে। বিজেপির সরকার। পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষ যাতে বাড়ি, বাথরুম, জল পায়, সবথেকে গুরুত্বপূর্ণ চাকরি পায়...মহিলারা যেন সুরক্ষা পায়, রাত ১২টার পর যেন আমরা বেরোতে পারি...আমরা সেটা নিয়ে বেশি চিন্তিত। কে কী বলছেন, তৃণমূলের গোষ্ঠীকোন্দল, কে কাকে খুন করে দিচ্ছে, কে কোন সিন্ডিকেট চালাবে...এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই।" 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget