এক্সপ্লোর

Sodepur News: সোদপুর স্টেশনের কাছে হাটেবাজারে এক্সপ্রেসের ধাক্কায় ২ মহিলার মৃত্যু ! দেহ মিলল পৃথক জায়গায়

Train Accident: অর্থাৎ, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় তাঁর দেহটি। নৈহাটি স্টেশনের কাছে সেই দেহ উদ্ধার হয়।  

সমীরণ পাল, সোদপুর : সোদপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হল। হাটেবাজারে এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় দুই মহিলার ! এঁদের মধ্যে একজনের দেহ মেলে সোদপুরে, আরেক জনের দেহ উদ্ধার হয় নৈহাটি থেকে ! শিয়ালদা থেকে বিহারের সহর্সা যাচ্ছিল হাটেবাজারে এক্সপ্রেস। সেই সময় সোদপুর স্টেশনের আগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে খবর। এখনও পর্যন্ত ওই দুই মহিলার পরিচয় জানা যায়নি বলে রেল পুলিশ সূত্রের খবর।

কীভাবে ঘটে ঘটনাটি ?

আজ সন্ধেয় সোদপুর স্টেশনের আগে রেলগেটের কাছে আপ হাটেবাজারে এক্সপ্রেস যখন যাচ্ছিল, সেই সময় দুই মহিলা রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় হাটেবাজারে এক্সপ্রেস তাঁদের ধাক্কা মারে বলে খবর। ট্রেনের ধাক্কায় একজন ছিটকে পড়ে যান। তাঁর দেহ উদ্ধার হয়েছে রেললাইনের পাশ থেকে। অপর একজনের দেহ নৈহাটি স্টেশনের কাছে পাওয়া গেছে বলে জিআরপি সূত্রের খবর।অর্থাৎ, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় তাঁর দেহটি। নৈহাটি স্টেশনের কাছ থেকে সেই দেহ উদ্ধার হয়।  

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

দিনকয়েক আগে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ফাটল দেখা দেয়। হঠাৎ বিকট শব্দ শোনা যায়। ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। 

রেল সূত্রে জানা যায়, বেলমুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইনে ফাটল দেখা যায়। ১২৫০৯ আপ ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস হাওড়া বর্ধমান কর্ড লাইন দিয়ে যাওয়ার সময় বেলমুড়ি রেলগেট সংলগ্ন এলাকায় একটি বিকট শব্দ হয়। তারপরেই ট্রেনটি ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। গেট ম্যান গিয়ে দেখেন লাইনে ফাটল রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে স্টেশনে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই রেলকর্মীরা এসে ফাটল মেরামতি কাজ শুরু করেন। এক ঘণ্টা পর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় গন্তব্যের দিকে রওনা দেয়।

গত মাসে দক্ষিণ-পূর্ব রেলে হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেসে রেলের পার্সেল ভ্যানের ধাক্কা মারে। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ২টি বগি। পার্সেল ভ্যানেরও একটি বগি লাইনচ্যুত হয়। এর জেরে সাঁতরাগাছি-শালিমার লাইনে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। নন-ইন্টারলকিং সিগন্যাল পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। আপ ইস্ট কোস্ট এক্সপ্রেস ও আপ তিরুপতি-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেসের সময় সূচি বদল করা হয়। ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। সাঁতরাগাছি থেকে শালিমারে রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল রেলের পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় দুটি  ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর বগি। দুটি ট্রেনই ধীর গতিতে চলায়, যাত্রী না থাকায়, বড়সড় দুর্ঘটনা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget