এক্সপ্লোর

North 24 Parganas: গুলি উদ্ধারের অভিযোগে হাবড়ায় গ্রেফতার পরাজিত ২ বিজেপি প্রার্থী

Panchayat Election 2023:উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের পরাজিত দুই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবড়া (Habra) ২ নম্বর ব্লকের পরাজিত দুই বিজেপি প্রার্থীকে (Lost BJP Candidate Arrested) গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। ধৃত বিক্রম ঠাকুর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ৩২ নম্বর বুথে বিজেপির প্রার্থী ছিলেন। আরেক ধৃত বাসুদেব চক্রবর্তী হাবড়া ২ নম্বর ব্লকের ৫ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন। গতকাল মসলন্দপুরের প্রতাপনগর থেকে দুই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ। 

কী জানা গেল?
গত কাল রাত ৯টা নাগাদ মোটরবাইকে করে যাচ্ছিলেন বাসুদেব চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন বিক্রম ঠাকুর। দু'জনেই বিজেপির টিকিটে পঞ্চায়েত নির্বাচনে লড়েছিলেন, তবে হেরে যান। পুলিশের দাবি, নাকা চেকিংয়ে তাঁদের দাঁড়াতে বলা হলে রাজি হননি। তার পরই পুলিশের সন্দেহ তৈরি হয়। পুলিশের দাবি, তল্লাশিতে তাঁদের মোটরসাইকেল থেকে অন্তত ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়। সম্ভবত তাঁরা বেআইনি ভাবে সেগুলি বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। তখনকার মতো তাঁদের আটক করে দিয়ে যায় গোবরডাঙা থানার পুলিশ। পরে গ্রেফতার করা হয় দু'জনকেই। আজ তাঁদের বারাসত আদালতে পেশ করা হবে। বিজেপির দাবি,অন্যায় ভাবে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ওই কার্তুজগুলির আইনি ভাবেই ছিল তাঁদের কাছে, দাবি বিজেপির। শুধু তাই নয়। বাসুদেব চক্রবর্তীর লাইসেন্সপ্রাপ্ত একটি আগ্নেয়াস্ত্রও রয়েছে। যেহেতু তিনি নির্বাচনে লড়েছিলেন, তাই রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে ওই আগ্নেয়াস্ত্র জমা রাখেন বাসুদেব। গত ১১ তারিখ ওই আগ্নেয়াস্ত্র ফেরত পাওয়ার জন্য মহকুমাশাসকের কাছে আর্জি জানিয়েছিলেন বাসুদেব, দাবি বিজেপির। তার আগেই তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। যদিও অশোকনগরের তৃণমূল বিধায়কের দাবি, এদের দুজনেরই দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রয়েছে।  প্রসঙ্গত, এর আগে অশোকনগরে বিজেপি প্রার্থীর এক আত্মীয়ের উপর আক্রমণ চলেছে বলে অভিযোগ ওঠে। সপ্তাহখানেক আগেকার ওই ঘটনায় বিজেপি প্রার্থীর আত্মীয়কে কোপ বসানো হয়। সে বার প্রার্থী প্রীতিঋষি দাসের জাকে ধারাল অস্ত্রের কোপ বসানো হয়েছিল বলে অভিযোগ। অশোকনগরের চড়কতলা এলাকায় আক্রান্ত হন তিনি। প্রাথমিক ভাবে উঠে আসে, মদ্যপানের প্রতিবাদ করায় গৃহবধূর ওপর দুষ্কৃতী হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:হাড়ের গঠন হবে শক্ত-মজবুত, দৈনন্দিন জীবনে মেনে চলুন এই সহজ নিয়মগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget