এক্সপ্লোর

North 24 Parganas:বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযোগে দুজনকে গ্রেফতার শাসন থানার পুলিশের

2 Miscreants Arrested:বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযোগে দুজনকে গ্রেফতার করল শাসন থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের থেকে একটি রিভলভার, চার রাউন্ড কার্তুজ ও একটি ভোজালি উদ্ধার হয়েছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বেআইনি অস্ত্র (Illegal Arms Recovery( উদ্ধারের অভিযোগে দুজনকে (Two Arrested) গ্রেফতার করল শাসন থানার পুলিশ (North 24 Parganas District Police)। পুলিশের দাবি, ধৃতদের থেকে একটি রিভলভার, চার রাউন্ড কার্তুজ ও একটি ভোজালি উদ্ধার হয়েছে। দক্ষিণবঙ্গের বাংলাদেশ সীমান্ত-ঘেঁষা এই জেলায় বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযোগে গ্রেফতারির ঘটনা বিরল নয়। এর মধ্যে গত নভেম্বরের একটি ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। সেবার শাসনেরই এক তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া গেলে চাঞ্চল্য তৈরি হয়। 

কী ঘটেছে?
পুলিশ সূত্রে খবর, গত কাল রাতে মোটরবাইক করে শাসন যাচ্ছিল ওই দুজন। সেই সময়ই গ্রেফতার করা হয় তাদের। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার পুলিশ ওই দুজনকেই দীর্ঘদিন ধরে হন্যে হয়ে খুঁজছিল। আজ ধৃতদের বারাসত আদালতে পেশ করার কথা। উদ্ধার হওয়া অস্ত্র কাদের? কী উদ্দেশ্যে আনা হয়েছিল সেগুলি? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? আর কারা এর সঙ্গে জড়িত? জানতে তদন্ত করছে শাসন থানার পুলিশ। গত রাতের এই ঘটনা নভেম্বরের স্মৃতি উসকে দিয়েছে অনেকের মনে। সে বার সুকুর আলি নামে এক তৃণমূল নেতার বাড়ি থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া ঘিরে হইচই পড়ে যায়। 

আগেও উদ্ধার...
এসটিএফ সূত্রে খবর, ধৃত সুকুর আলির ভেড়ি ও মাটির কারবার ছিল। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য তিনি। তাঁর গ্রেফতারি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হলেও তৃণমূল অবশ্য় এর নেপথ্যে বিরোধীদের ষড়যন্ত্র দেখেছিল। অন্য দিকে বিজেপি কটাক্ষ করে, তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে। ওই ঘটনার আগেই আবার মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টি ব্যবসার আড়ালে অস্ত্র কারবারের পর্দাফাঁস হয়েছিল। তার পরই উত্তর ২৪ পরগনার শাসনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে পড়েন শাসকদলের নেতা। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের এই ছবি ফের ভয়ের স্মৃতি উসকে দিয়েছিল আমজনতার অনেকের মনে। সুকুরের বাড়িকে গভীর রাতে অভিযান চালিয়েছিল রাজ্য পুলিশের এসটিএফ। রাত তখন দেড়টা। শাসনের দেউপুকুর এলাকায় তৃণমূল নেতার বাড়ির সামনে এসে কয়েকটি গাড়ি দাঁড়ায়। গাড়ি থেকে নেমে তৃণমূল নেতার বাড়িতে সোজা ঢুকে পড়েছিলেন এসটিএফ-এর অফিসাররা। বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চলে, তারপরেই বেআইনি অস্ত্রের পর্দাফাঁস। ১টি লং রাইফেল, ২টি ওয়ান শটার, ১টি ৭এমএম পিস্তল, টুয়েলভ বোরের পিস্তল ১টি, ৪০ রাউন্ড গুলি, সাড়ে ৮ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার হয়। 

আরও পড়ুন:'২৪-এ বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী মমতা ? যা বললেন অভিষেক...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget