এক্সপ্লোর

ট্রেকিং-এ গিয়ে মৃত ব্যক্তির বাড়িতে মদন মিত্র, নিজে গিয়ে দেহ আনার আশ্বাস বিধায়কের

এখন আত্মীয় স্বজনরা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তাঁর দেহ যেন বাড়িতে নিয়ে আসা হয়। সরকারের কাছে সাহায্যের আর্জিও জানিয়েছে পরিবার

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ট্রেকিং-এ গিয়েছিলেন হিমাচলে। আর ফেরা হল না সশরীরে। এখন ভাস্কর দেব মুখোপাধ্যায়ের নিথর দেহর অপেক্ষার দিন গুনছে পরিবার। আজ মৃত ভাস্কর দেব মুখোপাধ্যায়ের বাড়িতে আসেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি নিজেই দেহ আনতে যাবেন বলেও সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

ব্যারাকপুর আনন্দপুরী মিডিল রোডের সানরাইজ আবাসনে বাস করতেন ভাস্কর দেব মুখোপাধ্যায়। গত ১১ সেপ্টেম্বর তিনি একটি দলের সঙ্গে ট্রেকিং করতে যান  হিমাচল প্রদেশে। মানালি হয়ে থেমেঙ্গার দিকে রওনা দিয়েছিলেন তাঁরা। সেখান থেকে নেমে আসার পরেই তার শ্বাসকষ্ট শুরু হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। আতস্মিক মৃত্যুতে শোকোস্তব্ধ পরিবার।  

এখন আত্মীয় স্বজনরা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তাঁর দেহ যেন বাড়িতে নিয়ে আসা হয়। সরকারের কাছে সাহায্যের আর্জিও জানিয়েছে পরিবার। পরিবার সূত্রে খবর, বহু বছর ধরেই ট্রেকিং করতেন অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ভাস্কর দেব মুখোপাধ্যায়। এমন পরিণতির কথা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি তাঁর পরিবার। 

হিমাচলপ্রদেশে ট্রেকিং করতে যাওয়া, উত্তর ২৪ পরগনার বাসিন্দা, দুই বাঙালির মৃত্যুর খবর প্রকাশ্যে আসে গত ২৭ সেপ্টেম্বর। অতিরিক্ত উচ্চতায় অক্সিজেনের অভাবেই মৃত্যু বলে অনুমান পরিবারের। মৃতদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা প্রার্থনা করেছেন মৃতদের পরিবার। 

ট্রেকিং করাই ছিল দু’জনের নেশা। আর সেই ট্রেকিং-ই কাড়ল প্রাণ। সন্দীপ কুমার ঠাকুরতা বেলঘরিয়ার বাসিন্দা। অন্যজন ভাস্করদেব মুখোপাধ্যায় ব্যারাকপুরের বাসিন্দা

বেলঘড়িয়ার যতীন দাস নগরের বাসিন্দা, বারুইপুর হাইস্কুলের শিক্ষক সন্দীপ কুমার ঠাকুরতা এবং ব্যারাকপুরের আনন্দপুরী মিডল রোডের বাসিন্দা, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী ভাস্করদেব মুখোপাধ্যায়। মৃতদের পরিবার জানিয়েছে, ১১ সেপ্টেম্বর ট্রেকিংয়ের জন্য, একটি দলের সঙ্গে হিমাচল প্রদেশে রওনা দেন দু’জনে। মানালি থেকে বাতাল হয়ে থেমেঙ্গার দিকে ট্রেক করতে গিয়েছিলেন তাঁরা। 

পরিবারের অনুমান, অত উচ্চতায় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়েই মৃত্যু হয়ে থাকতে পারে দু’জনের। সোমবার সকালে মৃত্যুর খবর আসার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। এই পরিস্থিতিতে মৃতদেহ দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে মৃতদের পরিবার। আগামী ৩ অক্টোবরই ট্রেকিং সেরে বাড়ি ফেরার কথা ছিল দু’জনের। কিন্তু তাঁর পাঁচদিন আগে বাড়িতে এল তাঁদের মৃত্যু সংবাদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget