এক্সপ্লোর

Barrackpore Shootout Case: 'আমি কাউকে না মারলে, কেন কেউ আমাকে মারবে ?', বিস্ফোরক সৌগত রায়

Sougata on Barrackpore Shootout Case: ব্যারাকপুর শ্য়ুটআউটকাণ্ডে সাংসদ অর্জুন সিংহের পর পুলিশ নিয়ে বিস্ফোরক দমদম লোকসভার সাংসদ সৌগত রায় l

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সাংসদ অর্জুন সিংহের পর পুলিশ নিয়ে বিস্ফোরক দমদম লোকসভার  সাংসদ সৌগত রায় l এদিন কামারহাটিতে একটি অনুষ্ঠানে এসে বলেন, 'আগের থেকে পুলিশের প্রয়োজন আজ অনেক বেড়েছে। ক্রাইম অনেক বেড়েছে। খুব সহজে নতুন প্রজন্ম হাতে বোম তুলে.. গুলি চালাচ্ছে। আমরা যারা গুলি চালাতে পারি না, তাদের বাঁচার পুলিশ দরকার', ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় (Sougata Roy)।

ব্যারাকপুরে সোনার দোকানে দুষ্কৃতীদের গুলিকাণ্ডে খুনের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। সাংসদ সৌগত রায় বলেন,'ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইনের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। তিন বছর আগে মনীশ শুক্লা খুন হয়েছিলন। ব্যারাকপুর গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। আমি মনে করি সব পুলিশ কর্মী ভাল নয়। কিছু পুলিশ অফিসার আছে ঘুষ খায়। কাজ করে না। আমি পুলিশের কোনও দালাল নই।'

তিনি আরও বলেন,'আমি কোনও গুন্ডা নিয়ে গাড়িতে চলাফেরা করি না। আমি যদি কাউকে না মারি তাহলে সে কেন আমাকে মারবে। আমি যদি শান্তিতে থাকি, তাহলে কোনও গুন্ডা আমাকে কিছু করতে পারবে না। পুলিশ যদি কোনও ভুল করে তাহলে আমাকে জানান। থানার আইসি কাজ না করলে আমাকে জানান। আমি কমিশনারকে বলবো। কমিশনার যদি কাজ না করে আমাকে জানান। আমি মুখ্যমন্ত্রীকে বলবো। আমি একজন রাজনৈতিক লোক আমি যাকে খুশি অভিযোগ জানাতে পারি।' কামারহাটি থানার এক অনুষ্ঠানে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ সৌগত রায়।

যদিও পরপর বিস্ফোরণ নিয়ে অদ্ভুত তত্ত্ব দেওয়ার পর, ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে নয়া তত্ত্ব দিয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ তথা আশুতোষ কলেজের পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক সৌগত রায়। তাঁর বক্তব্য ছিল, 'মিল বন্ধ হলে অনেক লোকের কাজ চলে যায়। তখন সেই ইয়ং ছেলেরা, তাদের তো খরচ-খরচা দরকার, তখন তারা কিছু ক্রাইমের দিকে ধাবিত হয়।'

অপরদিকে, রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণের মাঝেই নয়া ফর্মুলা সৌগত রায়ের (Sougata Roy)। তৃণমূল সাংসদর সৌগত রায়ের বক্তব্য ‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে এ সব ক্ষেত্রেও সম্ভবত তেমনই হচ্ছে। যেমন জঙ্গলে আগুন লেগে যায়’। যে প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা ‘এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইট বাইরে রেখে দিলে এমনিই ফেটে যাবে’। এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'সৌগত রায় বড় বিজ্ঞানী। তাঁর ৭৫ বছর বয়স। ওনাকে জিজ্ঞাসা করুন, উনি কোনও দিন দেখেছেন, গরমে বোমা ফেটে যায় ?' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget