এক্সপ্লোর

Bidhannagar MC Election 2022 : মুখে বলছেন রঞ্জিত দাস, ভোটার দেবাশিস ঘোষ, এবিপি আনন্দ-র ক্যামেরাবন্দি 'ভুয়ো ভোটার'

Municipal Poll 2022: তাহলে তিনি রঞ্জিত না দেবাশিস? তিনি দাস না ঘোষ। প্রশ্ন করায় নিজেকে একইসঙ্গে রঞ্জিত দাস ও দেবাশিস ঘোষ বলে পরিচয় দিলেন !

সুদীপ্ত আচার্য, সঞ্চয়ন মিত্র, বিধাননগর : বিধাননগরে ভোট হচ্ছে ৪১টি ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে গোটা বিধানগর পুর-এলাকাকে ৪৮টি সেক্টরে ভাগ করা হয়েছে। মোতায়েন সাড়ে ৪ হাজার পুলিশ। এরই মধ্যে একাধিক বুথ থেকে উত্তেজনা ও নিয়মভঙ্গের অভিযোগ উঠে আসছে। সকালথেকেই সরগরম বিধাননগর ভোট । বাইরে থেকে ঢুকে পড়ছে ভুয়ো ভোটার। এই ধরনের অভিযোগ একাধিক এসেছে বিধাননগরের বিভিন্ন বুথ থেকে। এবিপি আনন্দ-র প্রতিনিধর ক্যামেরাতে ধরা পড়ল এক ভোটারের পরিচয়-বিভ্রাটের চিত্র। 

বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডের চঞ্চলকুমারী বালিকা বিদ্যালয়ের বুথের লাইনে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। হাতে ভোটার স্লিপ। এবিপি আনন্দ-র প্রতিনিধি তাঁকে  নাম জিজ্ঞাসা করতেই তিনি নিজের নাম বলেন , রঞ্জিত দাস। কিন্তু কী আশ্চর্য ! তাঁর  ভোটার স্লিপে নাম এক, মুখে নাম আলাদা। ভোটার স্লিপে তাঁর নাম, দেবাশিস ঘোষ। তাহলে তিনি রঞ্জিত না দেবাশিস। তিনি দাস না ঘোষ। প্রশ্ন করায় নিজেকে একইসঙ্গে রঞ্জিত দাস ও দেবাশিস ঘোষ বলে পরিচয় দিলেন ! প্রশ্ন করতেই ফাঁপরে পড়ে যান ওই ব্যক্তি। আমতা-আমতা করে প্রায় একরকম পালিয়েই যান ভুয়ো ভোটার ! স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, ওই ব্যক্তি বুথ কোথায় জানতে চাওয়ায় তাঁরা শুধু দেখিয়ে দিয়েছেন !

সল্টলেকের বিএফ কমিউনিটি হলের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানার। এ নিয়ে উত্তেজনা। পরিচয় জিজ্ঞাসা করায় দৌড়ে পালান ওই ব্যক্তি। 



বিধাননগরের ৩২ নম্বর ওয়ার্ডেও বহিরাগত-অভিযোগ। বিজেপি প্রার্থী পিয়ালি বসুর অভিযোগ, ১৮৫ নম্বর বুথে আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলের পিছনের গেট দিয়ে বহিরাগতদের ঢোকানো হচ্ছিল। প্রতিবাদ করায় তৃণমূল প্রার্থীর এজেন্টরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানানোর পর স্কুলের পিছনের গেটে তালা লাগানো হয় বলে দাবি বিজেপি প্রার্থীর। 

সেরা শিরোনাম

TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget