এক্সপ্লোর

North 24 Pargana: বিজেপির কাছে এত টাকা, এজেন্সি আছে, কিন্তু তৃণমূলের মতো কর্মীরা নেই: অভিষেক

North 24 Pargana News: বিজেপি(BJP) এই রাজ্যে সরকার গড়ার স্বপ্ন দেখছিল। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকেই (TMC) ভোট দিয়ে জিতিয়ে এনেছে ক্ষমতায়।

উত্তর ২৪ পরগনা (শ্যামনগর): রাজ্যে রাজনৈতিক পালাবদলের হাওয়া উঠেছিল গত বছর বিধানসভা ভোটের (Bidhansabha Election) পর। বিজেপি(BJP) এই রাজ্যে সরকার গড়ার স্বপ্ন দেখছিল। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকেই (TMC) ভোট দিয়ে জিতিয়ে এনেছে ক্ষমতায়। এদিন শ্যামনগরে দলীয় সভা থেকে সেই মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''বিজেপির কাছে এত টাকা, এজেন্সি আছে, কিন্তু তৃণমূলের মতো কর্মীরা নেই। যে দল ভেবেছিল ব্যারাকপুরকে অশান্ত করবে, তারা এখন চূর্ণ। আজ বিজেপি ছেড়ে একে একে তৃণমূলে আসছেন। তৃণমূলকর্মীরাই তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। যারা ভাবে এ এক নম্বর, ও ২ নম্বর, তৃণমূলে এক নম্বর মমতা, দলের কর্মীরা ২ নম্বর।''

কেন্দ্রকে একহাত নিয়ে আর কী বললেন অভিষেক?

এদিনের সভায় কেন্দ্রীয় সরকারকে একহাত নেন অভিষেক। তিনি আরও বলেন,  ''কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন। ভারতবর্ষে ১০০টি জুটমিলের মধ্যে অধিকাংশই বাংলায়। বিজেপি বলেছিল আচ্ছে দিন আসবে, কিচ্ছু হয়নি। ভারতে তৃণমূল ছাড়া কোনও দল বিজেপির চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করিনি। বিজেপিতে যাওয়া আর, আর খাল কেটে কুমির আনা সমান। দরজা খুললে বিজেপি উঠে যাবে, আপনারা চাইছেন, তাই দরজা বন্ধ। আগামী দিনের লড়াইয়ে সবাই তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। 

ইডি-সিবিই দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি

কয়লা পাচার মামলায় অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বারবার ইডির কাছে জেরা দিতে হয়েছে। সেই প্রসঙ্গে টেনে এনে অভিষেক এদিন বলেন, ''বিজেপি সবাইকে ইডি-সিবিআই ডেকে আটকে রেখেছে। আমার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারলে করো। সবার বিরুদ্ধে ইডি-সিবিআই লাগিয়ে চমকানোর চেষ্টা করছে। বিচারব্যবস্থা নিয়ে কিছু বলেছিলাম, রাজ্যপাল বলছেন সীমা অতিক্রম করছেন। আমি বলেছিলাম ১ শতাংশ কেন্দ্রের কথা শুনে প্রটেক্ট করছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget