এক্সপ্লোর

Bangla Bandh: শ্যামনগরে বিজেপির রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার, বিপর্যস্ত শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল

North 24 Parganas News:আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে থাকে ট্রেন। বেশ কিছুক্ষণের জন্য বিপর্যস্ত হয় শিয়ালদা মেন লাইনের রেল পরিষেবা।  

সমীরণ পাল, শ্যামনগর: পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আজ ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। বনধের সমর্থনে শ্যামনগরে বিজেপির রেল অবরোধ করে। বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে থাকে ট্রেন। বেশ কিছুক্ষণের জন্য বিপর্যস্ত হয় শিয়ালদা মেন লাইনের রেল পরিষেবা।  

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধের ডাক দেয়  বিজেপি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য সরকারও। সকাল থেকে রাস্তায় রাস্তায় মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তেই সকাল থেকে অশান্তির খবর সামনে আসছে। সপ্তাহের প্রথম কাজের দিন বনধের জেরে জেলায় জেলায় উত্তেজনা। দিকে দিকে পিকেটিং করেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন শ্যামনগরে রেল অবরোধকারী এক বিজেপি কর্মী বলেন, কালকে যেভাবে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, যেভাবে গণতন্ত্রের হত্যা হয়েছে, তার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছি আমরা। তাঁদের অভিযোগ গারুলিয়ায় আক্রান্ত হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। 

বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে মালদার গাজোলে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। মাথা ফাটল এক বিজেপি কর্মীর। আজ সকাল ৮টা নাগাদ বিজেপি কর্মী সমর্থকরা ২৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অভিযোগ, সেই অবরোধ জোর করে তোলার চেষ্টা করেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই নিয়ে দু’পক্ষে বেধে যায় হাতাহাতি। এরপর গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন ঘটনাস্থলে এলে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ বেধে যায় দুপক্ষের।

এদিন যাদবপুরে বনধ সমর্থক বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় গন্ডগোল হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ বিজেপি কর্মীরা এইট বি মোড় অবরোধ করতে গেলে সরিয়ে দেয় পুলিশ।  ফের দ্বিতীয় দফায় পথ অবরোধের চেষ্টা হলে পুলিশ লাঠিচার্জ করে। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। হাজরা মোড়ে বিজেপির দফায় দফায় বিক্ষোভ। প্রথমে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসতে গেলে পুলিশ তাঁদের তুলে দেয়। ফের দ্বিতীয় দফায় রাস্তা অবরোধ করতে যান বিজেপির মহিলা কর্মীরা। পুলিশ তাঁদেরও সরিয়ে দেয়।                                                         
আরও পড়ুন: Burrabazar: বিজেপির মিছিলকে ঘিরে উত্তেজনা বড়বাজারে, দোকান বন্ধ নিয়ে অশান্তি

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget