এক্সপ্লোর

North 24 Paraganas: রহড়ায় কীভাবে এল কৌটোবোমা? এলাকা খতিয়ে দেখল CID-র বম্ব ডিসপোজাল স্কোয়াড

North 24 Paraganas Update: রহড়া থানার পিছনে কি তাহলে আরও বিস্ফোরক মজুত আছে? রবিবার সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড থানা লাগোয়া জায়গা ঘুরে দেখেন। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: রহড়ায় (Rahara) কৌটোবোমা বিস্ফোরণে (bomb blast) কিশোরের মৃত্যুর ঘটনায়, থানা লাগোয়া এলাকা খতিয়ে দেখল CID-র বম্ব ডিসপোজাল স্কোয়াড (Bomb Disposal Squad)। অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলে সরব হয়েছে নিহত কিশোরের বাবা। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ (Police)। 

কৌটোবোমা বিস্ফোরণে মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য

খাস থানার পিছনে ঝোপের মধ্যে কে রেখেছিল কৌটো বন্দি বিস্ফোরক? উত্তর ২৪ পরগনার রহড়ায় কৌটোবোমা বিস্ফোরণে এক কিশোরের মৃত্যুর ঘটনায় উঠে আসছে এমনই প্রশ্ন। 

রুইয়া মধ্যপাড়ার বাসিন্দা আব্দুল হামিদ দাবি করেন, শনিবার সকালে রহড়া থানার পিছনে ঝোপ থেকে একটি কৌটো কুড়িয়ে পেয়ে বাড়িতে নিয়ে যান তিনি। ১৭ বছরের নাতি শেখ সাহিল ওই কৌটো খুলতে গেলে বিস্ফোরণে তার মৃত্যু হয়।  

রহড়া থানার পিছনে কি তাহলে আরও বিস্ফোরক মজুত আছে? রবিবার সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড থানা লাগোয়া জায়গা ঘুরে দেখেন। নিহত কিশোরের দাদু যেখানে কৌটো কুড়িয়ে পাওয়ার দাবি করেছিলেন, সেই জায়গাটিও খতিয়ে দেখেন তাঁরা। 

বারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানার এসিপি তনয় চট্টোপাধ্যায় বলেন, 'বম্ব স্কোয়াড এসেছিল। কিছু পাওয়া যায়নি।'

শনিবার বিস্ফোরণের পর শেখ সাহিলকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত কিশোরের বাবার অভিযোগ, যখন তিনি পুত্রশোকে কাতর, সেই সময় তাঁর বিরুদ্ধেই বোমা বাঁধার অভিযোগ এনেছে পুলিশ। 

আরও পড়ুন: Nadia News: অন্ধকার পুকুরপাড়ে কলাগাছের ঝোপের আড়ালে কী ওটা? আতঙ্ক নদিয়ায়

নিহত কিশোরের বাবা শেখ আবুলের অভিযোগ, 'কাল যখন আমার ছেলে হাসপাতালে মারা যায়, তখন পুলিশ গিয়ে আমাকে জিজ্ঞেস করে বোমা কবে থেকে বাঁধছিস। আমি অবাক হয়ে যাই। আমার ছেলে মারা গিয়েছে। আর পুলিশ এই কথা বলছে।'

যদিও পুলিশ সূত্রে দাবি, নিহত কিশোরের বাবার অভিযোগ ভিত্তিহীন। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget