এক্সপ্লোর

Nadia News: অন্ধকার পুকুরপাড়ে কলাগাছের ঝোপের আড়ালে কী ওটা? আতঙ্ক নদিয়ায়

বাঘ নয়, প্রাণীটি বাঘরোল- বর্ণনা শুনে জানিয়েছে বন দফতর। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বন আধিকারিকরা।

সুজিত মণ্ডল, হরিণঘাটা: নদিয়ার (Nadia) হরিণঘাটার (Haringhata) ৭ নম্বর ওয়ার্ডে বাঘের আতঙ্ক (Tiger Fear)। অন্ধকারে পুকুরপাড়ে একটি জন্তুকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বাঘ নয়, প্রাণীটি বাঘরোল- বর্ণনা শুনে জানিয়েছে বন দফতর (Forest Department)। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বন আধিকারিকরা।

হরিণঘাটায় বাঘের আতঙ্ক: অন্ধকার পুকুরপাড়ে কলাগাছের ঝোপের আড়ালে কী ওটা? অন্ধকারে শিকারের অপেক্ষায়! বাঘ নয়তো! নদিয়ার হরিণঘাটার ৭ নম্বর ওয়ার্ডে তীব্র আতঙ্ক! এলাকা বাসীদের দাবি, শনিবার রাতে প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদিয়ার হরিণঘাটার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর বিশ্বাস বলেন, “বাঘের বাচ্চার মতো দেখতে প্রাণীটাকে দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। লাঠি নিয়ে বের হই। টর্চ মেরে দেখি পুকুর পাড়ে বসে আছে। পুকুর পাড় দিয়ে চলে গেল। ভয় তো লাগছেই।’’ এদিন ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলর সীমা কাঞ্জিলাল বলেন, “আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে। প্রশাসনকে জানিয়েছি। বন দফতরকে জানিয়েছি।’’ যদিও এদিন রানাঘাটের রেঞ্জ অফিসার জানিয়েছেন, বাঘ নয়, বর্ণনা শুনে বুঝেছি প্রাণীটি বাঘরোল অর্থাৎ মেছো বিড়াল। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

দিনকয়েক আগে উত্তরবঙ্গের কয়েকটি জঙ্গলে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের। বাস্তবে বাঘের সংখ্যা ঠিক কত? তা জানতেই হল বাঘ সুমারি। গত সপ্তাহে তিনদিন ধরে বাঘ সুমারি করলেন বন দফতরের আধিকারিক-কর্মীরা। বন দফতর সূত্রে খবর, গরুমারা ও চাপড়ামারিতে মোট ১৬টি দল এবং নেওড়াভ্যালিতে ১৩টি দল এই কাজ হয়। বাঘের পায়ের ছাপ সংগ্রহ করার পাশাপাশি, তাদের গতিবিধি সম্পর্কে জানতে বিভিন্ন নমুনাও সংগ্রহ করা হয়। তবে পরিবেশপ্রেমীরা দাবি তুলেছেন, বাঘের গতিবিধি জানতে বিভিন্ন জঙ্গলে পর্যাপ্ত সংখ্যায় সিসি ক্যামেরা বসাক বন দফতর।  প্রায় চার দশক পর, ২০১৭ সালের ১৯ জানুয়ারি উত্তরবঙ্গের নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে দেখা মেলে রয়্যাল বেঙ্গলের। ওই বছরেরই ১৫ ফেব্রুয়ারি ফের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। এরপর আরও কয়েকদফায় ধরা পড়ে একই ছবি।

আরও পড়ুন: Bowbazar House Cracked: বউবাজার-বিপর্যয়ে রাজ্যের ওপর দায় চাপালেন দিলীপ, 'অর্বাচিনের মতো কথা' মন্তব্য তাপসের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget