এক্সপ্লোর

BJP Rally:সুকান্ত মজুমদারের নেতৃত্বে সিপি অফিস অভিযানে তুলকালাম ব্যারাকপুরে, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি

North 24 Parganas:আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে ব্যারাকপুরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সিপি অফিস অভিযানে তুলকালাম। ব্যারিকেড পেরিয়ে ঢুকলেন বিজেপি কর্মীরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে ব্যারাকপুরে সুকান্ত মজুমদারের (Barrackpore BJP Rally Chaos) নেতৃত্বে সিপি অফিস অভিযানে তুলকালাম। ব্যারিকেড পেরিয়ে ঢুকলেন বিজেপি কর্মীরা। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। পাল্টা জলকামান, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। বিটি রোডে যান চলাচল স্তব্ধ বেশ কিছুক্ষণ। পুলিশের উপর হামলার অভিযোগে আটক করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে।  
 
পরিস্থিতি যা...
ব্যারাকপুরের বিটি রোডে, পুলিশ কমিশনারের দফতরের সামনে লম্বা বাঁশের ব্যারিকেড করা হয়েছিল। সেই ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। মিছিলে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যে দড়ি দিয়ে বাঁশের ব্যারিকেড বাধা হয়েছিল, সেই দড়ি খোলারও চেষ্টা করতে দেখা যায় বিজেপি কর্মীদের। পুলিশের পক্ষ থেকে বার বার মাইকে বলা হয়, মিছিলকারীরা যেন আইন না ভাঙেন। ব্যারাকপুর কমিশনারেট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির 'অবনতি'-রপ্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে একরকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ওঠে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। পাল্টা জলকামান ও লাঠিচার্জও হয়েছে বলে খবর। এদিন ব্য়ারাকপুরের লালকুঠি থেকে ঘোষপাড়া রোড ধরে মিছিল যখন চিড়িয়ামোড়-বিটি রোডের সংযোগস্থলে সে পৌঁছয়, তখনই তুলকালাম শুরু হয়ে যায়।  সকাল থেকে পুলিশের তরফে প্রস্তুতি নেওয়া হয়েছিল, যাতে বিজেপির মিছিল ব্যারিকেড না ভাঙতে পারে। কিন্তু সেই মিছিল ঘিরে যে ভাবে এলাকা তপ্ত হয়ে উঠবে, তা বোধহয় কল্পনাও করা যায়নি। 
পরে বিজেপি মহিলা মোর্চার তরফে অভিযোগ করা হয়, পুরুষ পুলিশ আধিকারিকরা তাদের উপর 'অত্যাচার' করেছেন। 

সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া...
গোটা ঘটনার উপর রাজ্য বিজেপি সভাপতি বলেন, 'মহিলা কমিশনে জানাব। মহিলাদের উপর অত্যাচার হয়েছে। ' তাঁর আরও অভিযোগ, পুরুষ পুলিশ আধিকারিক লাঠিচার্জ করে মহিলাদের পা ভেঙে দিয়েছে। 'লাঠিচার্জ কখনও মাথায় করে?', পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে মাথা ফাটানোর অভিযোগ এনে সরব সুকান্ত মজুমদার। তাঁর আরও দাবি, পুলিশ প্রথম থেকেই অশান্তির চেষ্টা করেছে। এদিনের অশান্তিতে একাধিক বিজেপি কর্মী জখম বলে জানা যায়। কিন্তু বিজেপি কর্মীরা যে ব্যারিকেড ভেঙে পাথর ছুড়লেন? সুকান্তর বক্তব্য, তাঁরা ব্যারিকেড ভেঙে পুলিশের কাছে প্রতিবেদন জমা দিতে এসেছিলেন। কিন্তু পাথর ছোড়ার অভিযোগ মানতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি।  

 

আরও পড়ুন:'৯ হাজার টাকার কোর্স করলেই ব্যাঙ্কে চাকরি..', ! প্রতারণাকাণ্ডে পুলিশের জালে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget