এক্সপ্লোর

Dengue : শুধু বনগাঁ ব্লকেই ডেঙ্গি আক্রান্ত ৬০০ র উপর, উত্তর ২৪ পরগণায় ডেঙ্গি - ত্রাস

North 24 Pargana Dengue: বনগাঁ ব্লকের আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। ২১ সেপ্টেম্বর পর্যন্ত গোটা ব্লকে মোট আক্রান্ত ৬৩২ জন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ক্যালেন্ডার বলছে শরৎ, কিন্তু, এখনও পাকাপাকিভাবে বিদায় নেয়নি বর্ষা! পুজো আসতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও, আনন্দ ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে ভয়! ভয়ের অপর নাম ডেঙ্গি! (Dengue) উত্তর ২৪ পরগনা জুড়েই দাপট দেখাচ্ছে ডেঙ্গি। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। সরকারি তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৮ হাজার ৫৩৫ জন। 

বনগাঁর ভয়াবহ পরিস্থিতি

 এই জেলায় ডেঙ্গি পরিস্থিতি (dengue outbreak) ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। বিশেষত কোনও কোনও অঞ্চলে। চলতি মরশুমে গ্রামাঞ্চলে বনগাঁ ব্লকের আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। ২১ সেপ্টেম্বর পর্যন্ত গোটা ব্লকে মোট আক্রান্ত ৬৩২ জন। প্রতিদিনই নতুন নতুন এলাকায় কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। রাজ্য সরকারের ডেঙ্গি নিয়ন্ত্রণের সদিচ্ছা নেই বলে কটাক্ষ করেছে বিজেপি। অন্যদিকে, ডেঙ্গি মোকাবিলার বদলে তার উৎস সন্ধানে বেশি ব্যস্ত বনগাঁ পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভানেত্রী। 

উত্তর ২৪ পরগনার কোথায় কেমন পরিস্থিতি ?

উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলে ২০সেপ্টেম্বর অবধি হিসেব অনুসারে, ৫ হাজার ৪৪৬ ও গ্রামাঞ্চলে ২ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন। আগের এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৬ জন। বিধাননগর পুর-এলাকায় ১ হাজার ৯১৬, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ৯১৭, বারাসাত পুর-এলাকায় ২৩৯ জন আক্রান্ত। গ্রামাঞ্চলের মধ্যে আমডাঙা ব্লকে ৪৭৬, বনগাঁ ব্লকে ৬৩২, হাবড়া ২ নম্বর ব্লকে ৩৭৭, রাজারহাট ব্লকে ২৭৯ এবং দেগঙ্গা ব্লকে ১৯৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 

কোন জেলায় কী পরিস্থিতি ?

ডেঙ্গি সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে আক্রান্তের নিরিখে শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনাকে কেন্দ্র করে। এর গ্রামীণ অঞ্চলের মধ্য়ে হাবড়া, গুমা, বনগাঁয় সংক্রমণ সবচেয়ে বেশি। বসিরহাট স্বাস্থ্য জেলার মধ্য়ে বসিরহাট ১ নম্বর ব্লক ও বাদুরিয়ায় সংক্রমণ বেশি। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিধাননগর পুর এলাকায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯২ জন। দক্ষিণ দমদমে আক্রান্ত ৭৩২ জন। উত্তর দমদমে ডেঙ্গিতে আক্রান্ত ৩১৮ জন। হাওড়ায় ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সংখ্য়াটা ৬২৬। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ২,জয়নগর ২ ও ক্য়ানিং-এ সংক্রমণ বেশি। নদিয়ার হরিণঘাটা ও রানাঘাটে সংক্রমণ বেশি। জ্বর আর ডেঙ্গি সংক্রমণ কাঁপুনি ধরাচ্ছে ঘরে ঘরে!  

আরও পড়ুন :

'আলসেমির উৎসব'! নগদ পুরস্কার জিততে মাসভর বিছানায় শুয়ে কাটাচ্ছেন প্রতিযোগিরা, কোথায়?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget