এক্সপ্লোর

Habra Fire: রেললাইনের পাশে বিধ্বংসী আগুন, বন্ধ বনগাঁ-শিয়ালদা শাখার ট্রেন চলাচল

Habra Fire Update: হাবড়ায় রেল লাইন লাগোয়া ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে প্রায় বিকেল পাঁচটা নাগাদ। এখনও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল, নাকাল যাত্রীরা।

সমীরণ পাল ও শিবাশিস মৌলিক: পেরিয়ে গেছে প্রায় ২ ঘণ্টা। কিন্তু হাবড়ায় (Habra) রেললাইন লাগোয়া ঝুপড়িতে লেগে যাওয়া বিধ্বংসী আগুন (Fire Update)  এখনও নিয়ন্ত্রণের বাইরে। এর জেরে ব্যাহত হয়েছে একাধিক ট্রেন চলাচল। বনগাঁ-শিয়ালদা শাখায় আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

রেললাইনের পাশের ঝুপড়িতে আগুন, বন্ধ ট্রেন চলাচল

২ ঘণ্টা পার, হাবড়ায় এখনও নিয়ন্ত্রণের বাইরে বিধ্বংসী আগুন। হাবড়ায় রেললাইনের পাশের ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। আগুনে ভস্মীভূত রেললাইনের পাশের একের পর এক ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। বনগাঁ-শিয়ালদা শাখায় আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।                                                

হাবড়ায় রেললাইন লাগোয়া বস্তিতে বিকেল পাঁচটা নাগাদ আগুন লাগে। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। সঙ্গে হাত লাগিয়েছেন ঝুপড়ির বাসিন্দারাও। প্রায় ১৫ থেকে ২০টি ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়েছে বলে খবর। আগুনের লেলিহান শিখা এতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে যে বনগাঁ-শিয়ালদা শাখার আপ ও ডাউন লাইনে সম্পূর্ণ রূপে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ২ ঘণ্টা ধরেই বন্ধ ট্রেন চলাচল। শহরতলির একাধিক স্টেশনে আটকে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা ধরে বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় ভিড় বাড়ছে যাত্রীদের।                                                                       

আরও পড়ুন: Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ

শিয়ালদা স্টেশনে থমকে বনগাঁ লোকাল। ট্রেনের ভিতরে বাড়ছে ভিড়। কী বলছেন যাত্রীরা? 'এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। কোনও ঘোষণা করা হয়নি।' দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ট্রেন ছেড়ে তা কতদূর যাবে তা নিয়েও উঠছে প্রশ্ন। ৬.৩৮ মিনিটের বনগাঁ লোকালে উঠে এবিপি আনন্দের ক্যামেরার সামনে যাত্রীর প্রশ্ন, 'এই ট্রেন কি আদৌ বনগাঁ পর্যন্ত যাবে? কিছু ঘোষণা করেনি। বোর্ড দেওয়া রয়েছে শুধু, সেই দেখেই উঠলাম ট্রেনে।' অপর এক যাত্রীরও একই অভিযোগ, প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করেও মিলছে না ট্রেন। অথচ কোনও ঘোষণাও করা হচ্ছে না। ফলে বিরক্ত, নাকাল, হয়রান নিত্যযাত্রীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget