এক্সপ্লোর

North 24 Parganas:ভোর রাতে বাড়িতে বিধ্বংসী আগুন, প্রাণ হারালেন বাবা ও ছেলে

Fire Kills 2:ভোর রাতে বিরাটির মহাজাতি নগরে বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন নবতিপর বাবা ও ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা। কী ভাবে লাগল আগুন? তদন্তে এয়ারপোর্ট থানার পুলিশ।

আবির দত্ত ও জয়ন্ত পাল, বিরাটি:  ভোর রাতে বিরাটির (birati) মহাজাতি নগরে (mahajati nagar) বিধ্বংসী আগুনে (fire) প্রাণ হারালেন (dead) নবতিপর বাবা (father) ও ছেলে (son)। হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা (mother)। কী ভাবে লাগল আগুন? তদন্তে এয়ারপোর্ট থানার পুলিশ।

কী ঘটেছিল?
ঘড়ির কাঁটায় ভোর সাড়ে চারটে। হঠাৎই আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলে ওঠে বিরাটি এক নম্বর মহাজাতি নগরের একটি বাড়ি। পোড়া গন্ধ পান স্থানীয়রা। অনেকে আবার তার আগেই বিকট একটা আওয়াজ শুনেছিলেন বলেও দাবি।রাস্তায় বেরোতেই ওই দৃশ্য। প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে দমকলকেও খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। বাড়ির তিন সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ছেলে ও তাঁর বৃদ্ধ বাবাকে বাঁচানো যায়নি। বৃদ্ধা মা এখনও চিকিৎসাধীন। 

যা জানা গেল...
স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, যে বাড়িতে আগুন লেগেছিল তাতে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি থাকতেন। তবে একা নন, সঙ্গে থাকতেন বিদ্যুতের ৯২ বছরের বাবা। ছিলেন বৃদ্ধা মা-ও। পড়শিদের দাবি, বিদ্যুৎ একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালাতেন। এদিন ভোর রাতে হঠাতই তাঁদের বাড়ি থেকে বিকট আওয়াজ শুনতে পান পড়শিরা। তড়িঘড়ি বেরিয়ে দেখেন ব্যানার্জি বাড়ি জ্বলছে। তাঁদের দাবি, বাড়ির বাসিন্দাদের ডাকাডাকি করলেও কোনও সাড়াশব্দ মেলেনি। এর পরই আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা। প্রাথমিক ভাবে ধারণা, কম্পিউটার থেকেই আগুন লেগেছিল। কিন্তু নেপথ্যে অন্য কোনও ঘটনা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, কলকাতা ও লাগোয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা নেহাৎ কম নয়। দিনতিনেক আগেই টেরিটি বাজারের মতো ঘিঞ্জি এলাকায় ১২০ বছরের পুরনো বাড়ির ছাদে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছয়। বের করা হয় বাড়িতে থাকা একটি পরিবারের সদস্যদের। ৪৩ নম্বর ওয়ার্ডে ১৫ নম্বর দামজানে লেনের ওই অগ্নিকাণ্ড ঘিরে উদ্বেগ ছড়ায় আশপাশের এলাকায়। বিপদগ্রস্ত বাড়িটি অত্যন্ত সংকীর্ণ গলির মধ্যে থাকায় আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল বলে মনে করছিলেন দমকলকর্মীরা।  আবার দিনতিনেক আগে রিষড়ায় একটি বস্তিতে আগুন লেগে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সপ্তাহদুয়েক আগে আবার রিজেন্ট পার্কের বাগানপাড়ায় বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু একাকী বৃদ্ধার। জ্বলন্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করেন প্রতিবেশীরা। পুলিশ এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মোমবাতি থেকে ঘরে আগুন, প্রাথমিক ভাবে অনুমান করেছিল পুলিশ।
কিন্তু প্রশ্ন হল, একের পর এক ঘটনা সত্ত্বেও কেন সাবধান হচ্ছে না প্রশাসন? সাধারণ মানুষও কি যথেষ্ট সতর্ক হচ্ছেন?

আরও পড়ুন:'লজ্জা হওয়া উচিত', 'কাশ্মীর ফাইলস' নিয়ে IFFI প্য়ানেল প্রধানের বিতর্কিত মন্তব্যে কড়া বার্তা ইজরায়েলি রাষ্ট্রদূতের

  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget