এক্সপ্লোর

Koustav Bagchi: এবার কৌস্তভের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ, মঙ্গলে পুলিশি তলবে কি সাড়া দেবেন তিনি ? 'চাকর নই..' !

Police Summon Koustav Bagchi Again: মহিলাদের শিখণ্ডী বানাচ্ছে তৃণমূল বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন কৌস্তভ বাগচী

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শাসানোর ঘটনায় কৌস্তভ বাগচীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মহিলা কর্মীরা। বিজেপি নেতার আচরণের নিন্দা করে দেওয়া হয় স্লোগান। মহিলাদের শিখণ্ডী বানাচ্ছে তৃণমূল বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন কৌস্তভ বাগচী। 

ব্যারাকপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর গিতালী বিশ্বাস বলেন, ডাক্তারের ওপর চড়াও হয়ে, মানুষের ওপর চড়াও হয়ে...বিরোধিতা করা যায় না। মঙ্গলবার, ব্যারাকপুরের সারদা মাল্টিস্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুর পর, সেখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শাসাতে দেখা গিয়েছিল বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। সেই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জোড়া নোটিস পেয়েছেন কৌস্তভ বাগচী।

গত শুক্রবার পুলিশি তলবে সাড়া না দেওয়ায় ৮ জুলাই অর্থাৎ আগামী মঙ্গলবার, সকাল ১১টায় মোহনপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে বিজেপি নেতাকে।এবার কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল তৃণমূলের মহিলা সদস্যরা। রবিবার সকাল ১০টা নাগাদ ব্যারাকপুরের ২ তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বেশ কিছুক্ষণ ধরে চলে স্লোগান শাউটিং।বিজেপি নেতা  কৌস্তভ বাগচী বলেন, পাগলের মতো এই জিনিসগুলো করছে, কেন করছে? একটা প্রাইভেট নার্সিংহোমে প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের কেন এত সমস্যা? আপনাদের যাঁরা এগুলো করতে বলছেন, আপনাদের শুধুমাত্র শিখণ্ডী বানাচ্ছে, আর কিচ্ছু না। 
 
ব্যারাকপুর পুরসভা ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর  মৌসুমী মুখোপাধ্যায় বলেন, উনি ভাবছেন ফুটেজ নিয়ে নেতা হব! যদি প্রতিনিধি নিজেকে মনে করেন, জনপ্রতিনিধি, সেইভাবে জনপ্রতিনিধি হোন। আগামী মঙ্গলবার পুলিশি তলবে কি সাড়া দেবেন কৌস্তভ বাগচী? বিজেপি নেতা  কৌস্তভ বাগচী বলেন,আমি আমার আইনি পরামর্শ মেনে চিন্তাভাবনা করেই পদক্ষেপ নেব।পুলিশ ডাকল বলেই আমাকে যেতে হবে? আমি তো পুলিশের বাবার চাকর নই। 'সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে গত শুক্রবারই উপযুক্ত পদক্ষেপ নেওয়া ও নিরাপত্তা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব, রাজ্য পুলিশের DG, স্বরাষ্ট্র দফতর এবং পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন বিজেপি নেতা।

সেরা শিরোনাম

TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget