এক্সপ্লোর

North 24 Parganas: প্রাক্তন মণ্ডল সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা, হইচই নৈহাটিতে

Miscreants Attack Leader's House: স্থানীয় বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগে হইচই নৈহাটিতে। ঘটনায় অভিযুক্ত সন্দেহে আকাশ দত্ত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্থানীয় বিজেপি (BJP) নেতার (leader) বাড়িতে (house) দুষ্কৃতী (miscreants) হামলার (attack) অভিযোগে হইচই নৈহাটিতে (naihati)। ঘটনায় অভিযুক্ত সন্দেহে আকাশ দত্ত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্রও (firearms)। 

কী হয়েছিল?
স্থানীয় সূত্রে খবর, নৈহাটি ২ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি সুব্রত দাসের বাড়িতে গত কাল হামলা চালায় দুষ্কৃতীরা। রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ আকাশ দত্ত নামে এক দুষ্কৃতী মদ্যপ অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয়েছিল সুব্রত দাসের বাড়িতে, অভিযোগ এমনই। এর পর তাণ্ডব শুরু করে সে। আগ্নেয়াস্ত্র বের করে দস্তুরমতো বিজেপি নেতার বৃদ্ধা মা ও পরিবারের অন্য সদস্যদের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। নেতার পরিজনদের দাবি, সুব্রত ওরফে শ্যামলকে খুুন করতেই যে সে বাড়িতে চড়াও হয়েছে সে কথা বার বার জানাতে থাকে সে। ঘটনার সময় বিজেপি নেতা, তাঁর স্ত্রী ও সন্তানরা নিজেদের বাসভবনের তিন তলায় ছিলেন বলে জেনেছে পুলিশ। বেশ কিছু ক্ষণ ওই কুখ্যাত দুষ্কৃতী তাঁর বাড়িতে তাণ্ডব চালানোর পর খবর দেওয়া হয় নৈহাটি থানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি থানার পুলিশ। শেষমেশ আগ্নেয়াস্ত্র-সহ আকাশ দত্তকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, দিনদুয়েক আগে নদিয়ায় এক তৃণমূল নেতার বাড়িতে বোমা পড়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।

'আক্রান্ত' তৃণমূল নেতার বাড়ি...
স্থানীয়দের একাংশ জানিয়েছিলেন, তৃণমূল নেতা স্বপন দেবনাথের বাড়ির জানলা লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেই বোমার আঘাতেই জানলার কাচ ভেঙে যায় বলে দাবি স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের। স্বপন দেবনাথের বাড়ির নিচেই রয়েছে পোস্ট অফিস। বোমার আঘাতে পোস্ট অফিসের ব্যানারও ছিড়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর খবর যায় নবদ্বীপ থানায়। পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই বিরোধীরা এই বোমাবাজি করেছে। অভিযোগ মানতে চায়নি বিজেপি। গেরুয়া শিবিরের নদিয়া জেলা উত্তরের সভাপতি অর্জুন বিশ্বাসের পাল্টা দাবি ছিল, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। এবার স্থানীয় বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী চড়াওয়ের ঘটনা ঘিরে শোরগোল উত্তর ২৪ পরগনায়।
কিন্তু কে করল এমন? নেপথ্যে কি কোনও রাজনৈতিক মাথা? আচমকা দুষ্কৃতীর রোষানলে পড়লেন কেন স্থানীয় বিজেপি নেতা? প্রশ্ন উঠতে শুরু করেছে এদিনের ঘটনার পরই।

আরও পড়ুন:অভিষেকের বিদেশযাত্রায় বাধা নয়, ইডিকে জানাল সুপ্রিম কোর্ট

 

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget