এক্সপ্লোর

Narendra Modi to Address Matua Event : শান্তনু ঠাকুরেই আস্থার বার্তা? মতুয়াদের বারুণী মেলায় ভার্চুয়াল ভাষণ দেবেন নরেন্দ্র মোদি

Matua : কখনও বড় মা-র কাছে আশীর্বাদ নিতে ছুটে যেতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদিকে। বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশের ওড়াকান্দিতেও মতুয়া ধামে ছুটে গিয়েছিলেন তিনি।

সমীরণ পাল, ঠাকুরনগর (উত্তর ২৪ পরগনা) : রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে 'ক্ষুব্ধ' শান্তনু ঠাকুরের (shantanu thakur) ওপরই আস্থা নরেন্দ্র মোদির (narendra modi) ? রাজ্য থেকে সংসদে মতুয়া (matua) সম্প্রদায়ের সদস্য তথা কেন্দ্রের প্রতিমন্ত্রীর কাঁধেই আস্থা রেখে রাজ্য বিজেপি নেতৃত্বকে কি কোনও বার্তা? এমনই নানা জল্পনা উসকে দিল নরেন্দ্র মোদির সিদ্ধান্ত। শান্তনু ঠাকুর জানিয়েছেন,  আগামী ২৯ মার্চ হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী (prime minister)। ভার্চুয়ালি হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে হরিচাঁদ ঠাকুরের ২১১ তম আবির্ভাব তিথি। আবির্ভাব তিথিতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বারুণী মেলা (baruni mela)। সেই মেলাতেই শ্রদ্ধা জানিয়ে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি, জানালেন শান্তনু ঠাকুর। 

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে রাজ্য বিজেপি (BJP) নেতৃত্বের সঙ্গে শান্তনু ঠাকুরের বিবাদ প্রকাশ্যে এসে পড়ে। এক বা দুই নয়, শান্তনু ঠাকুর রাজ্য বিজেপি-র সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপই ছেড়ে দেন বলেই জানা গিয়েছে। রাজ্য বিজেপি-র নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন। মতুয়া মন জয় করতে ২০২১-এর ঢের আগে থেকেই চেষ্টা-চরিত্র চালাচ্ছিল বিজেপি। তার জন্য কখনও বড় মা-র কাছে আশীর্বাদ নিতে ছুটে যেতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদিকে। বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশের ওড়াকান্দিতেও মতুয়া ধামে ছুটে গিয়েছিলেন তিনি। তার ফলও মিলেছিল হাতেনাতে। বনগাঁ, সহ রানাঘাটে শাসকদল তৃণমূলকে সরিয়ে লাভবান হয়েছিল গেরুয়া শিবির। উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে সাফল্যের পর আপাতত কেন্দ্রের বিজেপি শিবিরের নজর ফাইনাল তথা আগামী ২০২৪-র লোকসভা নির্বাচনে। তার প্রাক্কালে ফের মতুয়াদের মন পেতেই কি নরেন্দ্র মোদির ভার্চুয়াল ভাষণে থেকে তাঁদের কাছে টানার চেষ্টা? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, করোনার (corona pandemic) কারণে ২০২০-তে বন্ধ ছিল বারুণী মেলা। গতবছর ছোট করে হয় মেলার আয়োজন। এবারের মেলা শুরু হবে মঙ্গলবার। এবার আসতে পারেন অন্তত ৪০ লক্ষ ভক্ত। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঠাকুরনগরে আসতে পারেন, তার জন্য উদ্যোগ নিয়েছে মতুয়া ঠাকুরবাড়ির দুই যুযুধান শিবির। বারুণী মেলার জন্য এবারই প্রথম আন্দামান থেকে আসছে জাহাজ। আসবেন ৩ হাজার মতুয়া ভক্ত। মতুয়াদের জন্য এই ব্যবস্থা করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উত্তরাখণ্ডের কাঠগোদাম, অসমের বঙ্গাইগাঁও, উত্তরবঙ্গ থেকে আসছে স্পেশাল ট্রেন। গত বছরও মেলার আয়োজন ঘিরে বিবাদে জড়ান বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এবার সংঘাত ভুলে একসঙ্গে এগিয়েছে দুই শিবির।

আরও পড়ুন- ইলেকট্রিক মিটার পরীক্ষার নামে একাকী বৃদ্ধার হাত-পা-মুখ বেঁধে রোমহর্ষক ডাকাতি! অভিযোগ বেহালাতে 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget