এক্সপ্লোর

Covid-19 : এবার করোনার থাবা ব্যারাকপুর কমিশনারেটে, সংক্রমিত ১৪৩ জন

North 24 Paragana : ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ৮টি পুর এলাকায় সোম-বৃহস্পতি বাজার-দোকান বন্ধ থাকবে। এই দুই দিন প্রতিটি বাজারকে জীবাণুমুক্ত করা হবে...

সমীরণ পাল, ব্যারাকপুর : রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। এই অবস্থায় এবার করোনার থাবা ব্যারাকপুর কমিশনারেটে। মোট সংক্রমিত ১৪৩ জন। 

সংক্রমিত ২ যুগ্ম সিপি অজয় ঠাকুর ও ধ্রুবজ্যোতি দে। সংক্রমিত ডিসি ট্রাফিক, ডিসি সেন্ট্রাল ও ডিসি নর্থ। করোনা আক্রান্ত হয়েছেন কমিশনারেটের এক এসিপি ও আক্রান্তদের মধ্যে আছেন ৭ জন আইসি।

এদিকে ব্যারাকপুরেও এবার করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রশাসনের। রাস্তায় মাস্ক না পরে বেরোলেই পুরসভার কিয়স্কে নিয়ে গিয়ে Rapid টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। টেস্ট পজিটিভ হলেই সরাসরি পাঠিয়ে দেওয়া হবে পুরসভার সেফ হোমে। আজ পুলিশ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ৮টি পুর এলাকায় সোম-বৃহস্পতি বাজার-দোকান বন্ধ থাকবে। এই দুই দিন প্রতিটি বাজারকে জীবাণুমুক্ত করা হবে।

আর পড়ুন ; করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে ১ দিনে আক্রান্ত ২২ হাজার পার, মৃত্যু ২৩ জনের

চিন্তা বাড়িয়ে পশ্চিমবঙ্গে (West Bengal) করোনা (Coronavirus) আক্রান্ত অনেকটাই বৃদ্ধি পায় গতকাল। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পার করে যায়। রাজ্যে একদিনে সংক্রমিত হন ২২ হাজার ১৫৫জন। করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৩জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে ৭ হাজার ৬০জন সংক্রমিত, ৭জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় (North 24 Paragana) একদিনে ৪ হাজার ৩২৬জন সংক্রমিত হন, ৮জনের মৃত্যু হয়। হাওড়ায় (Howrah) একদিনে ১ হাজার ৩৬১জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু হয়। উত্তর দিনাজপুরে (North Dinajpur) একদিনে ১৭৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু হয়।

চিকিৎসকদের মত, কলকাতাকে ভরকেন্দ্র করে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমনটাই চলতে থাকলে সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget