এক্সপ্লোর

North 24 Paragana : গেরুয়া শিবিরে রক্তক্ষরণ অব্যাহত, বনগাঁয় ২ পঞ্চায়েত সদস্য সহ প্রায় ১২০০ কর্মী-সমর্থক তৃণমূলে

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ কালুপুর বাজারে মিলন মেলার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস...

সমীরণ পাল, বনগাঁ (উত্তর ২৪ পরগনা) : বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি-তে রক্তক্ষরণ অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্ত গেরুয়া শিবির ছেড়ে অনেকেই ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। এবার দুই পঞ্চায়েত সদস্য সহ হাজারের বেশি কর্মী-সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ কালুপুর বাজারে মিলন মেলার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে কালুপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি সদস্য সহ প্রায় বারোশো কর্মী-সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে  দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানি সরকার।

গতকালের এই যোগদান মেলায় উপস্থিত ছিলেন বনগাঁর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইলা বাগচি, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রাজীব চৌধুরী সহ স্থানীয় নেতৃত্ব। 
আলো রানি সরকার বলেন, দুই পঞ্চায়েত সদস্য ও বিজেপির অটো , টোটো ইউনিয়ান সহ মোট বারোশো কর্মী-সমর্থক যোগদান করেছেন। আগামী দিনে আরও অনেকে যোগ দেবেন। 

যোগদানকারীরা বলেন, বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছে না। ওখানে দলবাজি আর গোষ্ঠীতন্ত্র ছাড়া কিছুই নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে তৃণমূলে যোগদান করা।

যদিও বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, তৃণমূলের প্রধান বিজেপির মেম্বারদের চাপে রেখেছেন। কোনও কাজ দিচ্ছেন না। চাপের মুখে পড়ে তাঁরা তৃণমূলে যোগদান করছেন। কিন্তু, তাঁরা বলে গিয়েছেন, তাঁদের শরীর যাচ্ছে, মন বিজেপিতেই থাকছে।

প্রসঙ্গত, গত অগাস্ট মাসে তৃণমূলে যোগ দেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার দুই বহিষ্কৃত নেতা-নেত্রী। ঘাসফুল শিবিরে নাম লেখান বিজেপির মহিলা মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভানেত্রী উত্তরা বাউড়ি ও বিজেপির কিষাণ মোর্চার বহিষ্কৃত জেলা সভাপতি বুদ্ধদেব মালো।

তৃণমূলে যোগদান প্রসঙ্গে তাঁরা জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা ও মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাসী নয় বিজেপি। তাই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত। তৃণমূল শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন দুই প্রাক্তন বিজেপি নেতা-নেত্রী। বিজেপির প্রতিক্রিয়া দেয়, দলবিরোধী কাজের জন্য আগেই বহিষ্কার করা হয়েছে ওই ২ জনকে। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget