এক্সপ্লোর

TMC Leader Murdered : ইছাপুরে বাড়ির কাছেই গুলি করে খুন তৃণমূল নেতাকে, গ্রেফতার বিজেপি নেতা

North 24 Paragana : কিছুদিন আগে নোয়াপাড়াতেই বিজয় মুখোপাধ্যায়ের সঙ্গে গণ্ডগোল হয় সুশান্ত মজুমদারের। তখন বিজয় মুখোপাধ্যায় তাঁকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ

সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাস, ইছাপুর : ইছাপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার বিজেপি নেতা (BJP leader)। বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়কে গ্রেফতার (Arrest) করল পুলিশ। তৃণমূল নেতা সুশান্ত মজুমদারকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চলে। নিহত তৃণমূল নেতার ঘাড়ে গুলির চিহ্ন রয়েছে। মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় তৃণমূল নেতাকে, এমনই অনুমান পুলিশের।

কিছুদিন আগে নোয়াপাড়াতেই (Noapara) বিজয় মুখোপাধ্যায়ের সঙ্গে গণ্ডগোল হয় সুশান্ত মজুমদারের। তখন বিজয় মুখোপাধ্যায় তাঁকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ, ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিকের। সেই ভিত্তিতেই গতকাল রাতে বিজয় মুখোপাধ্যায়কে আটক করে পুলিশ। রাতেই তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন ; মায়ের হাতে খুন সন্তান, বিবাহ বহির্ভূত সম্পর্ক টের পাওয়ার জের

গতকাল বাড়ির কাছেই খুন হন তৃণমূল নেতা। রাত সোয়া ন’টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার ইছাপুরের মানিকতলায়। প্রথমে গুলি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। মৃতের নাম- সুশান্ত মজুমদার ওরফে গোপাল। তিনি নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনেই ওই নেতার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।

মৃতের স্ত্রী উত্তর ব্যারাকপুর পুরসভার ৩ নং ওয়ার্ডের কো অর্ডিনেটর। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই টার্গেট ছিলেন গোপাল। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুলিশ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আততায়ীরা কতজন ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ যে সিসিটিভি ফুটেজ সেখানে রয়েছে, তাতে শোনা যাচ্ছে গুলির শব্দ। তারপর কিছু মানুষ দৌড়ে যাচ্ছে। যেখানে ঘটনা ঘটেছে সেখানে অবশ্য কোনও সিসিটিভি নেই। দুষ্কৃতীরা পরিকল্পনা করেই খুনের ঘটনা সংগঠিত করেছে বলে তদন্তকারীরা মনে করছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
Barasat News: জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget